Logo
Logo
×

রাজনীতি

‘অনেকেই রাজনীতি শেখাতে চায়, শেখাতে চায় অঙ্ক’

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৪:০৪ পিএম

‘অনেকেই রাজনীতি শেখাতে  চায়, শেখাতে চায় অঙ্ক’
Swapno

 নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন,অনেকে আমাদের রাজনীতি বিদদের জ্ঞান দিতে চায়। আমরা এখানে যারা আছি কম বেশি রাজনীতি করি। রাজনীতি করি বলেই এখানে এসেছি। বিভিন্ন সেক্টরের মানুষ আমাদের জ্ঞান দিতে চায়। রাজনীতি শেখাতে চায়, অঙ্ক শেখাতে চায়। আমরা যারা সত্যিকার অর্থে রাজনীতি করি তারা মাটির গন্ধ শুকলেই বুঝতে পারি বলতে পারি যে কি ঘটতে পারে। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে শনিবার বিকেলে বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের সাথে নির্বাচন পরবর্তী সাক্ষাৎকারে ও শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন।


গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে সদর ও বন্দর উপজেলার নির্বাচন। নির্বাচনে বেসরকারী ফলাফলে নব নির্বাচিত চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগ ও অঙ্গ দলের নেতৃবৃন্দদের সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন শামীম ওসমান। অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগের সভাপতি শ্রী বাবু চন্দনশীলসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ  উপস্থিত চিলেন। এসময় কাশিপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শওকত আলী,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীসহ থানা এলাকার আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শামীম ওসমান বক্তব্যে বলেন, যারা নব নির্বাচিত চেয়ারম্রান রয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি আপনারা ক্লান্ত পরিশ্রান্ত। এর মধ্যে  অনেকেই আনকন্টেস্টে বিজয়ী হয়েছেন। কোনো জোর জবরদস্তি ছিলনো না। নির্বাচন সুষ্ঠ হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থাকাবস্থায় আমার পক্ষে ঐভাবে প্রার্থীদের খোঁজ খবর নেয়া সম্ভব হয়নি।   নির্বাচনে আমি কোনো হস্তক্ষেপও করিনি।  নির্বাচনের কিছুদিন আগে যখন দেশে ফিরলাম এর ৪দিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে একটি প্রেস ব্রিফিং করেছিলাম। আমাদের কাছে যে ইনফরমেশন ছিলো। সে ইনফরমেশন যে কারেক্ট ছিলো তা গত ১১ তারিখের নির্বাচনে প্রমাণ হয়েছে। কেউ কেউ খেলার চেষ্টা করেছে। বন্দরের একটি এলাকায় ও  আমার নির্বাচনী এলাকাগুলোতে এটা আরো বেশি ছিলো। এখানে এমন একটি ঘটনা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল, যাতে লাশ পড়ে। যাতে প্রশ্নবিদ্ধ হই।


তিনি আরো বলেন,রাজনীতি দুই ধরনের  রাজনীতি করে মানুষ। এক ধরনের মানুষ রাজনীতি করে মানুষের জন্য,আরেক ধরনের মানুষ  রাজনীতি করেন  নিজের জন্য। যারা নিজের জন্য করে তাদের মতো নিম্নমানের মানুষ আর ইে। আর যারা মানুষের জন্য রাজনীতি করে তাদের মতো উঁচু মনের মানুষ আর নেই। কিছুদিন আগে আমার বাবা মা, আমার বড় ভাই, আমার দাদা,দাদী এবং এই দেশের জন্য যারা যুদ্ধ করেছিলো তাদের কবরের উপর শ্মশানের ময়লা মাটি ফেলানো হয়েছিল। এটা যে করেছেন তিনি ঠিক করেননি। আমরা মুসলমানরা পারিনা কোনো মন্দিরে গিয়ে আমরা গরু কোরবানী  দিতে। 

 

শ্মশানের মাটি কেনো কবরে দেয়া হয়েছিল আমি জানিনা। পবিত্র কোরআনে মাজিদকে মূর্তির পায়ের কাছে দিয়ে এসেছিল। কোনো প্রকৃত হিন্দু,মুসলমান এমন কাজ করতে পারেনা। এই কাজ ইবলিশ করবে। এটা কোনো মানুষের কাজ হতে পারেনা। চট্রগ্রামে  কোরআন অবমাননার ঘটনায় কোনো হুজুর কিংবা কিংবা কোনো মৌলভী সাহেবতো করেনি। হুজুর, মৌলভী সাহেবও গ্রেফতার হয়নি। এ কাজ যারা করেছে তারা হলো ধর্মের শত্রু মানবতার শত্রু। এই কাজ যারা করে তারা ইবলিশ। আমি মৃত্যুর আগ কবরে ময়লা মাটি ফেলার কাজটি মেনে নিতে পারবো না। নারায়ণগঞ্জ সিটি একটি ডেড সিটি হয়ে আসে। সমস্ত বড় বড় কাজ আমরা এনেছি। আমরা বন্দরটাকে আরো সুন্দর করবো ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন