আলীরটেকে জামাই-শ্বশুর মেম্বার নির্বাচিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০২:৫৪ এএম
জেলার তিন উপজেলায় ১১ নভেম্বর ১৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন থেকে মেম্বার পদে জামাম শশুর নির্বাচিত হয়েছে বলে জানা যায়। এই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছে সোহেল হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছে আব্দুল ওহাব সরকার। সম্পর্কে তারা দুজনে জামাই শশুর হয়।
আলীরটেক ইউনিয়নের স্থানীয়রা জানান, এই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার সোহেলের কাছে ডিক্রিচর এলাকার নির্বাচিত মেম্বার আব্দুল ওহাব সরকারের মেয়ে উর্মিকে বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে তারা সম্পর্কে জামাই শ্বশুর হয়। তারা দুজনে মেম্বার নির্বাচিত হওয়ার পরে তাদের নিয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকার কয়েকজন প্রবীন ব্যক্তি জানান, আলীরটেক ইউনিয়নে এই প্রথম জামাই শশুর নির্বাচিত হয়েছে। এর আগে কোন নির্বাচনে একই সাথে জামাই শ্বশুর নির্বাচিত হন নাই। তারা নির্বাচিত হওয়ায় এলাকার মানুষ তাদের ভালো দিকগুলো নিয়ে এলাকায় আলোচনা হচ্ছে। তারা দুজনে এলাকার উন্নয়নমূলক কাজ করলেও তা নিয়ে ব্যপক সারা ফেলবে।
জয়ী হয়ে আব্দুল ওহাব সরকার বলেন, আমার ডিক্রিরচর এলাকার মানুষ আমাকে ভোটের মাধ্যমে জয়ী করায় আমি সর্ব প্রথম আল্লাহর প্রতি শোকরিয়া প্রকাশ করছি। একই সাথে আমার এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। কেননা তারা তাদের ভোট সঠিক ব্যক্তিকে প্রয়োগ করে আমাকে সেবা করার সুযোগ করে দিয়েছে। আমি আমার এলাকার সকল মুরুব্বিদের নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ করে যাবো। অপর দিকে আমাদের ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আমার মেয়ের জামাই সোহেল নির্বাচিত হওয়ায় সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
নব নির্বাচিত আলীরটেক ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সোহেল জানান, জনগন যেভাবে ভালোবেসে আমাকে ভোট দিয়েছে আমি তাদের এই ভালোবাসার মর্যাদা সর্বাত্বক দেয়ার চেষ্টা করবো। একই সাথে আমাকে নির্বাচিত করায় আমি প্রথমে আল্লাহর প্রতি এবং আমার ওয়ার্ডবাসির প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার এ জয় ৩ নম্বর ওয়ার্ডবাসীর জয়। সকলে দোয়ায় আমি মানুষের সেবা করে যেতে চাই।


