Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপির গণঅনশন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৯:০৩ পিএম

মহানগর বিএনপির  গণঅনশন
Swapno

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে গণ-অনশন করেন মহানগর বিএনপি।

 

 শনিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণ-অনশনের আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ গণ-অনশনে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, এড. রিয়াজুল ইসলাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, সলিমুল্লাহ বাবুল, আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, সহ-আইন বিষয়ক সম্পাদক সুমন মিয়া, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শহীদ মেম্বার, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-কৃষি বিষয়ক সম্পাদক জাহিদ প্রধান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  জাকির হোসেন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়সা আক্তার দিনা, সাংগঠনিক সম্পাদক ডলি আহমেদ, মহানগর বিএনপি নেতা  আনোয়ার হোসেন বকুল, আল-মামুন, হারুন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন