Logo
Logo
×

রাজনীতি

জানুয়ারিতে নাসিক নির্বাচন এবার বিজয়ের হ্যাট্রিক রচিত হবে

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৩:৫৮ পিএম

জানুয়ারিতে নাসিক নির্বাচন এবার বিজয়ের হ্যাট্রিক রচিত হবে
Swapno

# এখনো ফরম কিনিনি তবে, দু’একদিনের মধ্যেই তা কিনবো: মেয়র আইভী
 

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের যবনিকা উঠছে। শনিবার নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০তম সভা শেষে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, আগামী সপ্তাহে (ডিসেম্বরের প্রথম সপ্তাহে) নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারীর শেষ সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।এ ঘোষণার সঙ্গে সঙ্গে নাসিক নির্বাচনী এলার্ম বেজে উঠেছে।


এদিকে, গতকাল (২৮ নভেম্বর) থেকেই ঢাকার ধানমন্ডি অফিস থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। তবে, বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এখনও তা ক্রয় করেননি। এ ব্যাপারে আলাপকালে গতকাল মেয়র আইভী বলেন, এখনো ফরম কিনিনি। তবে, দু’একদিনের মধ্যেই তা কিনবো।


উল্লেখ্য, এবার তৃতীয় নাসিক নির্বাচন অনুষ্টিত হবে। ইতিপূর্বের দুটি নির্বাচনে মেয়র পদে আইভী বিজয়ী হয়েছেন। এবারও তিনি প্রার্থী হবেন। নাসিক নির্বাচন শুধু দেশে নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও আলোড়ন তোলে। তবে, নাসিক নির্বাচন সে উত্তাপ এখনো ছাড়া শুরু করেনি।


এদিকে, এখনো নিশ্চিত হয়নি আইভীর বিরুদ্ধে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার কাকে সমর্থন দেবে প্রভাবশালী ওসমান পরিবার। এসব পরিষ্কার হলেই নাসিক নির্বাচন তার কাঙ্খিত উত্তাপ ছড়ানো শুরু করবে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইভীর বিরুদ্ধে এখনো কোন শক্তিশালী প্রার্থীর আবির্ভাব ঘটেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দল, বিশেষ করে বিএনপি ও জাতীয় পার্টিতে তেমন কোন প্রার্থীও নেই। তাই বেশীর ভাগ মানুষের ধারণা, এবারও শেষ পর্যন্ত আইভীই বিজয়ী হবেন। অর্থাৎ নাসিক নির্বাচনে আইভীর বিজয়ের হ্যাট্রিক রচিত হবে। এদিকে, নাসিকের ২৭টি ওয়ার্ডেই সম্ভাব্য কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা সালাম ও আদাব বিতরণের মাধ্যমে নির্বাচনী উত্তাপ ছড়ানো শুরু করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন