Logo
Logo
×

রাজনীতি

উপজেলা চেয়ারম্যান-আহবায়ক সামসুল ইসলামের কেন্দ্রে নৌকা পেল ১৫৩ ভোট

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৪:১৩ পিএম

উপজেলা চেয়ারম্যান-আহবায়ক সামসুল ইসলামের কেন্দ্রে নৌকা পেল ১৫৩ ভোট
Swapno

এ যেনো বাতির নিচে অন্ধকার। নিজ ঘরে নৌকার ভরাডুবির খেলা। আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার নিজ বাড়ীর কেন্দ্রে ২৫৪৫ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল বাতেন পেয়েছেন মাত্র ১৫৩ ভোট। ইউসুফ দেওয়ান স্বতন্ত্র প্রার্থী হিসেবে পান ১২৬৭ ভোট।

 

 সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নৌকার মনোনয়ন পেয়ে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর আস্থা রেখে নির্বাচনে নামেন আব্দুল বাতেন। সরেজমিনে গিয়ে জানা যায়, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার নিজ বাড়ী নোয়াগাঁও ইউনিয়নে হওয়ায় নৌকার মনোনীত প্রার্থী অনেকটাই তার ওপর আস্থা রেখে নিজের সহায় সম্বল সব বিলীন করে নির্বাচনে অংশ নেন।

 

এদিকে নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে অংশ নেয়ার পর থেকেই জেলা ও উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা নোয়াগাঁওয়ে কয়েকবার গণসংযোগ করলেও নৌকাকে নিজ কেন্দ্রে বিজয়ী করার জন্য কোনদিনও কোন জনসংযোগ বা উঠান বৈঠক করেননি নৌকার মনোনীত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূইয়া। 

 

এদিকে উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা ও তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা অভিমত পোষণ করছেন যে, নৌকার ওপর ভর করে নৌকার নাম বিক্রি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হয়েও নিজ ঘরের কেন্দ্রে নৌকার এমন ভরাডুবি কোন ভাবেই তৃণমূল আওয়ামীলীগ মেনে নিতে পারছেন না। এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া যথন নৌকা প্রতিক পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচন হোন তখন উপজেলা মাঠে এমপি শামীম ওসমান উপজেলার মাঠে সামসুল ইসলামকে উপজেলা আওয়ামীলীগে অভিভাবক উল্লেখ করে উপজেলা আওয়ামীলীগে দায়িত্ব তার তুলে দিয়ে যান। সেই দায়িত্ব পাওয়ার প্রায় ২ মাসের মাথায় নৌকার ভরাডুবি মেনে নিতে পারছেন না তৃণমূল আওয়ামীলীগ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন