সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে কে কত ভোট পেল
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৪:২০ পিএম
রোববার বড় কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয় ধাপের নির্বাচনে গতকাল রবিবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে চেয়ারম্যান প্রার্থী ছাড়া সংরক্ষতি মহিলা ও সাধারন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি চারটিতে চেয়ারম্যান ও চারটিতে সংরক্ষতিত মহিলা ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিবাচনে জামপুরে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে হুমায়ুন কবির। যিনি ভোট পেয়েছেন ১১ হাজার ৮০৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসরাফুল আলম ভুইয়া মাকসুদ লাঙ্গল প্রতীক ৯ হাজার ৯১০ ভোট।
সাদিপুর ইউনিয়নে ১৫ হাজার ৮৪৪ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ মোল্লা তার নিকটতম লাঙ্গল প্রতীক পেয়েছেন ১২ হাজার ২১৬ ভোট।
নোয়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম চশমা প্রতীকে ৪ হাজার ৯৩০ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান উদ্দিন চুন্নু ৪ হাজার ১০৭ ভোট।
শম্ভুপুরা ইউনিয়নে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক ৯ হাজার ২১৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকেরর প্রার্থী নাছির উদ্দির পেয়েছেন ৮ হাজার ৬৯০ ভোট।


