Logo
Logo
×

রাজনীতি

দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম জমা দিলেন আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬ পিএম

দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম জমা দিলেন আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন ফরম  সংগ্রহের পর জমা দিয়েছেন নাসিকের বর্তমান মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মেয়র আইভীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য দল থেকে আরো তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
 
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি। এখানে দলের যে কেউই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ কিংবা জমা দিতে পারে। তবে প্রকৃত অর্থে নৌকার কান্ডারি কে হবেন তা নির্ধারণ করবে কেন্দ্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গত নির্বাচনের মতো এবারও নৌকা প্রতীকের কান্ডারি হিসেবে দল বর্তমান মেয়র আইভীকেই সমর্থন দিবেন। দল যাকেই সমর্থন দিবে আমরা সবাই দলবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব।
 
উল্লেখ্য ২০১৬ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ হতে প্রথমে তিনজনের নাম প্রস্তাব করা হয়। সেখানে মেয়র আইভীর নাম দেয়া হয়নি। পরে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেই তিনজনের বাইরে থেকে অর্থাৎ সেলিনা হায়াত আইভীকে নৌকার মনোনয়ন দেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হন। ২০১১ সালে নাসিক প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন মেয়র আইভী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন