Logo
Logo
×

রাজনীতি

নাসিক ৬নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সিরাজ মণ্ডলের পক্ষে শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৫:৪৬ পিএম

নাসিক ৬নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সিরাজ মণ্ডলের পক্ষে শোডাউন

গতকাল বাদ এশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের এসও দোয়েল চত্ত্বর এলাকা থেকে সাবেক কাউন্সিলর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিরাজুল ইসলাম মণ্ডলের পক্ষে বিশাল শোডাউন ও মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ওয়ার্ডে বেশ কয়েকবার পদক্ষিণ করে।

Swapno

গতকাল  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জনপ্রিয় সাবেক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিরাজুল ইসলাম মণ্ডলের পক্ষে বিশাল শোডাউন করে নির্বাচনী আগমনী বার্তা দিয়েছে এলাকাবাসী।  

 

গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের এসও দোয়েল চত্ত্বর এলাকায় এই বিশাল মিছিলটি বের করা হয়।  মিছিলটিতে এলাকার নারী-পুরুষ,যুবক, বৃদ্ধসহ সকলে অংশগ্রহণ করেন। বিশাল মিছিলটি বেশ কয়েকবার নাসিক ৬নং ওয়ার্ড প্রদক্ষিণ করেন।

 

এসময় সিরাজ মণ্ডলের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, ৬নং ওয়ার্ডের উন্নয়নের জন্য সিরাজ মণ্ডলের মতো দানবীর লোকই এলাকাবাসীর দরকার। বর্তমান কাউন্সিলের আশেপাশে নানা বিতর্কিত লোকেরা থাকে।

 

তাদের অপকর্মের কারণে এলাকার যুুবকরা বিপথে যাচ্ছে। এই থেকে  যুবকদের বাচাতে সিরাজ মণ্ডলকেই দরকার। এই নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সিরাজ মণ্ডলকে জয়ী করবো। এলাকা থেকে সকল অপশক্তিকে বিতাড়িত করবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন