Logo
Logo
×

রাজনীতি

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদেনী’

Icon

শুভ্র কুমুদ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৫:৪৬ পিএম

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদেনী’
Swapno

# আইভী মনোনয়ন পেলে গণপদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন অনেকে
# একবছরের সকল অপপ্রচার, কূটকৌশল আর কুৎসা রটনা সব জলে গেল
# শেখ হাসিনার চোখ ফাঁকি দিয়ে পর্দার অন্তরালে কাজ করার চেষ্টা করবেন বলে ধারণা

 

বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’। নড়ব না একচুলও। আইভীর বেলায়ও যেন তাই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক আইভীকে দেওয়ায় নারায়ণগঞ্জের একাংশের আওয়ামী লীগ নেতাদের মধ্যে চরম হতাশা লক্ষ্য করা যাচ্ছে। যদিও  মনোনয়ন প্রাপ্তির পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মনোনয়নবঞ্চিতদেরসহ সকলকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। যদিও এই আহবান যে একটা শ্রেণি কানে তুলবেনা এটা অনেকটাই অনুমেয়। সূত্র জানিয়েছে, আইভীকে নৌকার প্রার্থী ঘোষণা করার পর তার অনুসারী ও সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা হয়ে যাচ্ছে। অপরদিকে শোকের মাতম চলছে আওয়ামী লীগের একটি অংশে।



সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বাদ দিয়ে অন্য কাউকে বসানোর স্বপ্নে বিভোর হয়ে ছিল একটি গ্রুপ। গতবছরের ডিসেম্বর থেকেই এই গ্রুপটি নানা গল্প আর ফন্দি-ফিকির নিয়ে মাঠে নামে। এক এমপি তো নির্বাচনী বছরের শুরুতেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এবং সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীলকে কয়েকটি দপ্তরের নাম ধরে চেয়ারে বসার প্রস্তুতি নিতে বলেন। তবে বিধিবাম। ঘোষণার পরপর আর তারা সাহস করতে পারেনি। যদিও  নির্বাচনের আগ মুহুর্ত্বে তারা তিনজনই দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে ফিরেছেন একেবারে খালি হাতে।



সূত্র জানায়, এই তিনজনই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করার আগে ঢালাওভাবে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি  ডা. সেলিনা হায়াৎ আইভীর নামে কুৎসা রটনা করেছেন। তারা বলেছেন, আইভী যাতে নৌকা পেরেও তাকে ভোট না দেয়া হয়। সিদ্ধিরগঞ্জ, শহর, বন্দরের নানা কর্মীসভায় এসব কথা বলেন তারা। ভিপি বাদল তো আরেকধাপ এগিয়ে বর্ণবাদী মন্তব্যও করেন মেয়র আইভীকে নিয়ে। তবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী খোকন সাহা ও চন্দনশীল ছিলেন অনেক বেপরোয়া। দেবোত্তর সম্পত্তি আইভী ও তার পরিবার গ্রাস করেছেন এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হিন্দু নেতা নিয়ে বছরের বেশিরভাগ সময়ই তারা সরব ছিলেন। এমনকি বেফাঁস মন্তব্য করার কারণে তো মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মেয়র আইভী। কিন্তু এরপরেও তারা কিন্তু সেই পথ থেকে সরে আসেননি।



সংশ্লিষ্ট সূত্র বলছে, আইভীর বিরুদ্ধে কুৎসা রটনার জন্য হেফাজত মাঠে নামে সবার শুরুতে। যদিও তাদের সেসব অপবাদ ধোপে টিকেনি। ওলামা পরিষদের সেই সভায় উপস্থিত মুফতি মাসুম বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঠুনকো অভিযোগ তুলে আইভীর অপপ্রচারে থাকার কারণে মাসুম বিল্লাহও তার অবস্থান হারিয়েছেন। সূত্র জানিয়েছে, পুরো বছরই আইভী যাতে আওয়ামী লীগের মনেনায়ন না পায় সেজন্য আপ্রাণ চেষ্টা করেছে একটি গ্রুপ।



সূত্র বলছে, আইভীর মনোনয়ন ঠেকাতে যখন পুরোদমে ব্যর্থ। আইভীর সমকক্ষ কোন রাজনীতিক পাওয়া যাচ্ছেনা। তখন ওই চক্রটি। ব্যবসায়ী থেকে শুরু করে একে ওকে ধর্না কম দেননি ওই গ্রুপটি। কিন্তু সেসব কানে আমলে না নিয়ে আইভীর উপরই আস্থা রেখেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আর এতে হতাশায় নিমজ্জিত হয়েছে ওই গ্রুপটি। তবে তা যে সাময়িক এটি প্রকাশ হতে শুরু করেছে। মেয়র পদে মনোনয়নপত্র কেনার হিড়িক পড়েছে। মনেনায়নপত্র সংগ্রহের প্রথম দিন মনোননয়পত্র সংগ্রহ করা তিনজনই মনোনয়নপত্র কিনেছেন মেয়র পদে। আইভী দীর্ঘ ১৮ বছর নেতৃত্ব দিচ্ছেন নানা ককটার্কীণ পথ পাড়ি দিয়েই। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত অনেকেই সমালোচনা মুখর ছিল আইভীর।

 

নিজ দলের কিছু নেতাই সেটি নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি আইভী মনোয়নন পেলে গণপদত্যাগ করারও ঘোষণা দিয়েছেন কেউ কেউ। আইভীকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার পর সেই কথাই স্মরণ করিয়ে দিলেন জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য মো. শহীদুল্লাহ। তিনি বলেন, ‘যারা কিছুদিন আগেও বলেছিলেন যে, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দলীয় মনোনয়ন দিলে তারা গণপদত্যাগ করবেন;- তারা এখনো পদত্যাগ করেননি বলে তাদেরকে জানাচ্ছি মুজিবীয় শুভেচ্ছা।  দলের আদর্শে অটল থেকে ভিন্নমত পোষণ করা গণতান্ত্রিক পন্থারই একটা অংশ বলে আমরা বিশ্বাস করি বিধায় তাদের প্রতি অনুরোধ; মনের ক্ষোভ মুছে ফেলে নির্বাচন-মাঠে কাজ করে বঙ্গবন্ধুর নৌকাকে জয় লাভ করার লড়াইয়ে শামিল হোন।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন