পরাজিত প্রতিপক্ষের দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির আশঙ্কা
পরিচয় প্রকাশ গুপ্ত
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:১৪ পিএম
# বাড়াবাড়ি করবেন না, অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নৌকার পক্ষে কাজ করুন: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরও এ নিয়ে ষড়যন্ত্র চলছে। পুরনো প্রতিদ্বন্দ্বী বারবার পরাজয়ের জ্বালা সইতে না পেরে এসব ষড়যন্ত্র করছে। দাঙ্গা হাঙ্গামার চেষ্টা চলছে।
বিভিন্ন প্রার্থী খোঁজা হচ্ছে। অনেককে চাঁপ দিচ্ছে ও প্রলোভন দেখাচ্ছে। প্রার্থী দিয়ে অরাজকতা ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আমি তাদের বলবো অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নৌকার জন্য কাজ করুন। বেশি বাড়াবাড়ি ভালো না। গতকাল দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় মেয়র আইভী এসব কথা বলেন।
তিনি বলেন, এই ষড়যন্ত্রকারীরা আমাকে বহুবার জামাত ও বিএনপি বানাতে চেষ্টা করেছিলো। আমার বাবা চুনকা জীবনের শেষ সময় পর্যন্ত দলের প্রতি নিবেদিত ছিলেন। আমিও সেই পথেই থাকবো। আমার বাবা চুনকাকে নিয়ে তারা অডিও কেসেটও বের করেছিলো কিন্তু এতে কোন লাভ হয়নি।
তিনি বলেন, আজকে এখানে ছোট ভাই বাবু ৬ জন চেয়ারম্যানকে নিয়ে এসেছে, নৌকায় পাশ করেছে বলে।
তবে আমাদের এমপিরা কোন নৌকার পাশ করা প্রার্থীকে আনতে পারেনি। কারণ অনেক জায়গায় নৌকাকে ডুবিয়ে লাঙ্গলকে পাশ করানো হয়েছে। মধ্যরাতে কাজিমউদ্দিনের নৌকাকে ফেল করানো হয়েছে। অতীতেও নাজমা রহমানের ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছিলো।


