Logo
Logo
×

রাজনীতি

বিপুল ভোটে আইভী আপাকে বিজয়ী করাবো: এমপি বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:০২ পিএম

বিপুল ভোটে আইভী আপাকে বিজয়ী করাবো: এমপি বাবু
Swapno

 নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘আমি বিশ্বাস করি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঠিক করেছেন।

 

যখনি আমরা আমাদের প্রার্থী পাই সেখানে নারায়ণগঞ্জের সব রকমের মানুষের সমর্থন পাই। যারা প্রার্থী হয়ে বারবার বিশৃঙ্খলা করতে চায় তাদের উদ্দেশ্যে আমার আহবান, পরিচ্ছন্ন রাজনীতির যে ইতিহাস সে ইতিহাসকে পুনরাবৃত্তি করার জন্যে আসুন আমরা সুষ্ঠু ধারায় রাজনীতি করি। বিশ্বের এবং বাংলাদেশের শ্রেষ্ঠত্বের অঙ্গণে নারায়ণগঞ্জকে তুলে ধরি।

 

’ বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে ২নং রেলগেইট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নাসিক নির্বাচনে মেয়র আইভীর সমর্থনে জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ‘হিংসা-বিদ্বেষকে দূর করে আজকে এই পর্যন্ত এসেছেন মেয়র আইভী। আজকে তাৎক্ষণিকভাবে এই সভার আয়োজন করে আইভী আপার হাতে ফুল তুলে দেয়ার সুযোগ করে দেয়ার জন্যে আব্দুল হাই ভাইকে ধন্যবাদ।

 

আমরা সবাই আইভী আপার জন্যে কাজ করে জননেত্রী শেখ হাসিনার আশা পূরণ করে তাকে আরও একটি বিজয় এনে দিবো। এ বিষয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ¦ থাকার কথা নেই। বঙ্গবন্ধুর আদর্শ এবং তার কন্যার রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা সবাই আইভী আপাকে ভালোবাসে। আমাদের প্রত্যেকের আত্মীয়স্বজন যারা নারায়ণগঞ্জে রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে, এবছর বিপুল ভোটে আইভী আপাকে আমরা বিজয়ী করাবো। আইভী আপাকে ছাড়া এ নারায়ণগঞ্জে অন্য কাউকে সুযোগ দিতে চাই না এবং দিবোও না।’


এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, সাবেক মহিলা সাংসদ অ্যাড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খবির উদ্দিন আহমেদ, আব্দুল কাদির, আদিনাথ বসু, অ্যাড. আসাদুজ্জামান, মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন