Logo
Logo
×

রাজনীতি

নৌযান শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : কাজিম

Icon

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৭:৫০ পিএম

নৌযান শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : কাজিম
Swapno

জাতীয় শ্রমিকলীগের আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক এবং তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ও বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা যারা আরাম আয়েশে থাকো তারা সবাই অবশ্যই শ্রমিকদের সম্মান দিয়ে কথা বলবে।

 

তিনি বলেন, নৌযান শ্রমিকরা সবকিছু উপেক্ষা করে নিজের জীবন বিপন্ন করে কাজ করে। অথচ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই দাবী আদায়ে নৌযান শ্রমিকদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি। গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় কাজিম উদ্দিন আরো বলেন, অনেক সময় বহিরাগতরা এসে নৌযান শ্রমিকদের উপর নির্যাতন করতে চায়।

 

আমি আমাদের নেতা শামীম ওসমানের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। ভবিষ্যতে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামলে জুলুমকারীদের অস্তিত্ব থাকবে না। আমি আশা করবো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়া এই জাহাজী শ্রমিক ফেডারেশনের সবাই শ্রমিক কর্মচারীদের কল্যাণে কাজ করবেন। শ্রমিক কর্মচারীরা যাতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যেকটা জায়গায় উন্নয়ন মূলক কাজ করছে।

 

বাংলাদেশ জন্মের পরে কোন সরকারে এত দ্রুত দেশ এগিয়ে নিয়ে যায়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের অনেক মূল্যায়ন করেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহাবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মুজাম্মেল হক, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহআলম, কার্যকরী সভাপতি সরদার আলমগীর মাষ্টার।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি নিজামউদ্দিন খান। আরো উপস্থিত ছিলেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. লিয়াকত আলী, আব্দুল কাদের মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন চুন্নু, অর্থ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কবির হোসেন, আক্তার হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন