নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান নাসিক ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামীলীগের নৌকা প্রতিকে মনোনীত হওয়ায় মহানগর যুবলীগ সমর্থন জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল। স
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঘোষণা করায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহানগর যুবলীগের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেইট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল। আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহসভাপতি শাহীন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক জেবা চৌধুরী, সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ১৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক বিপ্লব বসু, ১৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মজিবর, যুবলীগ নেতা হিমেল খান, শরীফ হিরা প্রমুখ।
সভায় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে মানুষের মনের কথা শুনে তিনি আবারও মেয়র আইভীকে নৌকা প্রতীক দিয়েছেন। সেজন্যে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। জনেনত্রী শেখ হাসিনার যেকোনো নির্দেশ পালনে আমরা যুবলীগ রাজপথে ছিলাম এখনো আছি। আমি এবং সাজনু একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে রাজনীতি করি। আমরা শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করি। ওনার যে উন্নয়ন তা আমাদের যুবলীগের নেতাকর্মীদের ঘরে ঘরে পৌছে দিতে হবে। উনি যে উন্নয়ন করেছে তা আর কোনো সরকার এখন পর্যন্ত করে নাই।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করছি এবং তার জন্যে কাজ করে যাবো। উনি যাকেই নমিনেশন দেক আমরা তার জন্যে কাজ করে যাবো। আমরা বঙ্গবন্ধুকেও ভালোবাসি এবং জননেত্রী শেখ হাসিনাকেও ভালোবাসি। তিনি আমাদের মনের কথা বুঝে আমাদের আইভী আপাকে মনোনয়ন দিয়েছেন। একমাত্র তিনিই আমাদের মনের কথা বুঝতে পারেন। আমরা অব্যশই তার এই সিদ্ধান্তকে মূল্যায়ন করে আগামী ১৬ জানুয়ারি তাকে আরেকটি বিজয় উপহার দিবো।


