Logo
Logo
×

রাজনীতি

সন্ত্রাসী জোয়ান হোক বা বুড়ো হোক সমান পরিত্যাজ্য

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৬:২৯ পিএম

সন্ত্রাসী জোয়ান হোক বা বুড়ো হোক সমান পরিত্যাজ্য
Swapno


# ভুইয়ারবাগে হামলার প্রতিবাদে এলাকাবাসীদের ভোটের মাধ্যমে সন্ত্রাসীকে না বলার সিদ্ধান্ত গ্রহণ

মনিরের উঠোন বৈঠকে শফিউদ্দিনের ছেলে ও ভাতিজা বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল নন্দীপাড়া, ভুইয়ারবাগ, বাজাইন্না (বাদ্যকর) পাড়া ও গোয়ালপাড়ার অধিবাসিরা আসন্ন নাসিক নির্বাচনে প্রার্থী হিসেবে সন্ত্রাসীকে ভোটের মাধ্যমে না বলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তা সে নতুন সন্ত্রাসী বা পুরান সন্ত্রাসী যাই হোক।


উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ভুইয়ারবাগে কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র  মনিরুজ্জামান মনিরের উঠোন বৈঠকে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যপারে আলাপকালে ডিএন রোড অধিবাসী আব্দুর রহমান বলেন, সন্ত্রাসী কখনো স্বাভাবিক আচার আচরণ করতে পারে না। সে সব সময় নিজ খেয়ালখুশী মতো আচার আচরণ করে। সমাজের অন্য মানুষের কথা সে ভাবে না। তাই,  এখন সময় এসেছে সম্মিলিতভাবে আমাদেরও রুখে দাঁড়ানোর। এবারের নির্বাচনে আমাদের সামাজিকভাবে সন্ত্রাসীদের বয়কট করতে হবে। কোন সন্ত্রাসীকে, তা সে নতুন-পুরাতন যাই হোক, ভোট দেয়া যাবে না।

 

গোয়ালপাড়ার বিভু রঞ্জন ঘোষ জানান, বিষধর সাপের বাচ্চাও যেমন পূর্ণবয়স্ক সাপের মতোই বিষধর, তেমনি বুইড়া সন্ত্রাসীও জোয়ান সন্ত্রাসীর মতোই ভয়ঙ্কর এবং সেও অবশ্যই পরিত্যাজ্য। বাজাইন্যাপাড়ার দোলন আহমেদ বলেন, পাঁচ বছর পর আমাদের হাতে ভোটের মাধ্যমে খারাপ লোককে না বলার সুযোগ আসে। এবার অবশ্যই ভুইয়ারবাগে ভোটারের উপর হামলাকারীকে না বলার সুযোগ হাতছাড়া করা যাবে না। উকিলপাড়ার বাবুল রায় বলেন, সমাজের নেতৃস্থানীয়দের কাজ দুষ্টের দমন ও শিষ্টের পালন। তা না করে তারাই যদি ছেলে ও ভাতিজার মাধ্যমে কিশোর গ্যাং প্রতিপালন করেন এবং নিরীহ মানুষের উপর হামলে পড়েন তাহলে সাধারন মানুষকে অবশ্যই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে। ডিএন রোডবাসির সঙ্গে ঐক্যমত পোষই করে আমরাও ভোটের মাধ্যমে সন্ত্রাসীকে না বলতে প্রস্তুতি নিচ্ছি। এ সুযোগ হাতছাড়া করা যাবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন