Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ না.গঞ্জ জেলা কমিটির পরিচিত সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:০৯ পিএম

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ না.গঞ্জ  জেলা কমিটির পরিচিত সভা

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিত সভা ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান ১১ই ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের পদ্মারোড বাগপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

Swapno

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিত সভা ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান ১১ই ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের পদ্মারোড বাগপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি নাসিক কাউন্সিলর মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম ফেরদৌস, যুগ্ম সম্পাদক মমিনুর রহমান সবুজ, মো. শেখ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক রবিন মোল্লা, উপদপ্তর সম্পাদক কামরুল হাসান, আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির মো. মজিবুর রহমান, মো. আলী, মো. শহিদুল্লাহ্, মো. নাছির, শেখ মো. হালিম, অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সহ-সভাপতি মো. আবুল হোসেন।

 

এসময় বক্তারা বলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। তাদের আত্মত্যাগের বিনীময়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজকে আমরা সরকারের কাছে দাবী করছি নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতি জাদুঘর নির্মাণ করা হোক।  

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন