Logo
Logo
×

রাজনীতি

আইভীর হাতে দলীয় মনোনয়ন ফরম তুলে দিলেন ওবায়দুল কাদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:১৯ পিএম

আইভীর হাতে দলীয় মনোনয়ন ফরম তুলে দিলেন ওবায়দুল কাদের

গতকাল সন্ধ্যায় ধানমন্ডি আওয়ামীলীগ কার্যালয়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক এর ফরম বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Swapno

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রাপ্তির ফরম তুলে দিয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় অন্যান্য নেতাদের উপস্থিতিতে এই ফরম তুলে দেওয়া হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ, বাহাউদ্দিন নাসিম। এর আগে জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ধানমন্ডিতে যান নৌকার প্রার্থী ও বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূঁইয়া, আদিনাথ বসু, এড. মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসহাক প্রমুখ।

 

এর আগে ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের সভায় ডা. আইভীকে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগ। গতবারের মতো এবারও নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন আইভী। ২০০৩ সাল থেকে এক মেয়াদে পৌর চেয়ারম্যান ও টানা দুই মেয়াদে সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। এবার মেয়র নির্বাচিত হলে টানা তৃতীয়বারের মতো সিটি মেয়র হিসেবে নির্বাচিত হবেন ডা. আইভী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন