Logo
Logo
×

রাজনীতি

নাসিক নির্বাচনে অংশ নিতে হাইকমান্ডের নিষেধ: গিয়াস উদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:৩৪ পিএম

নাসিক নির্বাচনে অংশ নিতে হাইকমান্ডের নিষেধ: গিয়াস উদ্দিন
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিতে বিএনপির হাইকমান্ডের নিষেধ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেবেন না বলেও জানান তিনি। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে তিনি একথা জানান।

 

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ খালেদা জিয়ার উন্নত চিকিৎসা শর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত বিএনপি কোনো নির্বাচনে অংশ নিবে না। দল এই সিদ্ধান্তে অটল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও দল কোনো প্রার্থী দিবে না এবং দলীয় কোনো নেতা-কর্মীকেও এই নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছেন দলীয় হাইকমান্ড। দলের নির্দেশ মেনে তিনি মেয়র পদে মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘দল যেহেতু নির্বাচনে অংশ নেবা না, সেহেতু আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়ে নির্বাচনে অংশ নিতে পারি না। আমি আমার দলের প্রতি পূর্ণ আস্থাশীল এবং অনুগত থাকার কারণে এই নির্বাচনে অংশ নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছি।’ তিনি আরও বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতিতে আমাদের দাবি, আন্দোলন হচ্ছে তার মুক্তি এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা। এখন নির্বাচনের সময় নয়। দলের চেয়ারপার্সনকে এমন পরিস্থিতিতে রেখে আমরা নির্বাচন করতে পারি না। বিএনপির কোনো নেতা-কর্মীরাও এই নির্বাচনে অংশ নিবে না। এরপরও যদি কেউ নির্বাচনে অংশ নেয় তাহলে ধরে নিতে হবে সে দলের প্রতি অনুগত নন।

 

’ প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের জন্য সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিনেও তিনি মনোনয়নপত্র জমা দেননি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন