Logo
Logo
×

রাজনীতি

‘এসএম আকরামের সমর্থন অতো সহজ নয়’

Icon

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:০৪ পিএম

‘এসএম আকরামের সমর্থন অতো সহজ নয়’
Swapno

# আমাকে কারো সাথে কাজ করতে কেউ দেখছো?

নাগরিক ঐক্যের উপদেষ্টা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বশেষ অংশগ্রহণকরা প্রার্থী এসএম আকরাম তৈমুর আলম খন্দকারের সাথে নাসিক নির্বাচনে কাজ করার বিষয়ে নারায়ণগগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এসএম আকরাম যুগের চিন্তাকে বলেছেন, ‘এই নির্বাচনে আমাকে কারো সাথে কাজ করতে কেউ দেখছো? যখন দেখবে তখন এই বিষয়ে প্রশ্ন করতে পারো।’ সম্প্রতি বিএনপি নির্বাচনে না আসলেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার। দলীয় নেতাকর্মীরা পাশে না থাকলেও শোনা যাচ্ছিল এসএম আকরাম তৈমূরের পাশে এবারের নির্বাচনে সমর্থন দিতে পারেন। কিন্তু সেটি উড়িয়ে দিয়েছেন এসএম আকরাম।


২০১১ সালে ৩০ অক্টোবরের নির্বাচনে তখনকার স্বতন্ত্র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভীর পক্ষ অবলম্বন করেছিলেন এসএম আকরাম। যদিও আওয়ামী লীগ থেকে শামীম ওসমানকে সমর্থন দেয়া হয়েছিল। নির্বাচনে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে হারেন শামীম ওসমান।  সেই নির্বাচনে তৈমূর আলম খন্দকার বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। কিন্তু ভোটের আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি বসে পড়েন। নির্বাচনে তিনি প্রায় ৭ হাজার ভোট পান। এরপর স্বেচ্ছায় জেলা আওয়ামী লীগের পদ ছাড়েন এসএম আকরাম। এরপর ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনে অংশগ্রহণ করেন এসএম আকরাম। কিন্তু তিনি পরাজিত হন।

 

২০১৮ সালের জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনে তিনি অংশগ্রহণ করেন। মনোনয়ন বঞ্চিত হন সাবেক সাংসদ আবুল কালাম। এসএম আকরামই একমাত্র প্রার্থী যিতি স্বতন্ত্র, আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সাবেক এই আমলা একজন স্বজ্জন এবং পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত। এদিকে প্রায় ১৮ বছর ধরে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে ৮ বছর এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছেন ডা.সেলিনা হায়াৎ আইভী। সবসময়ই তিনি এসএম আকরামের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তবে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এসএম আকরামের পক্ষে দলীয় সমর্থন বিবেচনায় পাশে থাকেনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন