Logo
Logo
×

রাজনীতি

কথা রাখবেন সেলিম ওসমান

Icon

নীরব প্রকাশ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:১০ পিএম

কথা রাখবেন সেলিম ওসমান
Swapno

 

# আইভী ভুল করেও নৌকা প্রতীক পাইলে সমর্থন করবেন সেই মন্তব্য
# সেলিম ওসমান কথা দিলে সেই কথা রাখেন

 
নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান পরিবার একটি বিরাট ফ্যাক্টর। ফ্যাক্টরটা শুধু আওয়ামী লীগ বা জাতীয়পার্টির জন্যই নয়, বলা হয়ে থাকে নারায়ণগঞ্জের সব ধরণের রাজনীতিতেই ওসমান পরিবার একটি বড় ধরণের ভূমিকা রাখার যোগ্যতা রাখে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক সাংসদ একেএম সামুজ্জোহার জ্যেষ্ঠ সন্তান একেএম নাসিম ওসমান ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির সমর্থনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একই বছরের ৩০ এপ্রিল তিনি অসুস্থ হয়ে ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণের পর এই আসনটি শূন্য হয়ে গেলে উপনির্বাচনে সেই আসনে সাংসদ হয়ে আসেন ওসমান পরিবারের দ্বিতীয় সন্তান একেএম সেলিম ওসমান। তার ছোট ভাই একেএম শামীম ওসমান তখন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ। সেলিম ওসমান সাংসদ নির্বাচিত হওয়ার সময় ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ এর সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি দায়িত্ব নেয়ার পরই ঘোষণা দেন তিনি রাজনীতি বেশী একটা পছন্দ করেন না, তাকে তার ভাইয়ের কাজের প্রক্সি দিতে এখানে আসতে হয়েছে। এরপর নানা বিভিন্ন সময় বিভিন্ন নাটকের জন্ম দেন সেলিম ওসমান। তবে তিনি একজন বিজনেট ম্যাগনেট এবং ওসমান পরিবারের সদস্য হিসেবে রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে শুরু করেন। একই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে রাজনীতিতে তাদের পারিবারিক প্রতিপক্ষ হিসেবে খ্যাত আলী আহাম্মদ চুনকার কন্যা ডা. সেলিনা হায়াত আইভীর বিকল্প হিসেবে তাদের পছন্দের অনেককেই তৈরি করার চেষ্টা করেন। সেখানে বড় ধরণের কোন সাফল্য না আসায় যখন অনেকটাই নিশ্চিত হয়ে যায় যে এবারও আওয়ামী লীগের নৌকার সমর্থন পেতে চলছেন আইভী তখন সাংসদ সেলিম ওসমান বিভিন্ন সভা সমাবেশে বলেন, আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইভীকে নৌকার প্রতীক দেয়া ভুল হবে। তবে যদি ভুল করেও প্রধানমন্ত্রী নৌকার প্রতীক আইভীকে দেন তাহলে তাদের বাধ্য হয়েই নৌকার সাথে আইভীকে সমর্থন দিতে হবে। রাজনৈতিক অঙ্গনের জড়িত সকল স্তরের মানুষের মধ্যে একটা প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে সত্যি-ই-কি সাংসদ সেলিম ওসমান আইভীর নৌকাকে সমর্থন দিতে পারবেন, তার নিজ বলয়ের সমর্থকদের আইভীর পক্ষ হয়ে কাজ করতে মাঠে নামাতে পারবেন!


 
একাধিক সূত্র জানায়, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের পূর্বে গত ২৮ অক্টোবর নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সেলিনা হায়াত আইভীকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে প্রধানমন্ত্রী ভুল করে নৌকা মার্কা দিয়ে দিলে কোনো উপায় নেই বলে সমর্থনের ঘোষণা দেন। তবে নৌকাটা যেন গাঞ্জার নৌকা না হয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, যদি ঐ চেয়ারটার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভুল করেও নৌকা মার্কা দিয়ে দেয়, তাহলে আমাদের কোনো উপায় নেই। তাকে আমাদের সমর্থন করতেই হবে। তবে ভুল করে কেউ যেন নৌকা না দেয়। আর দিলেও সে নৌকাটা যেন গাঞ্জার নৌকা না হয়।’ এর আগেও আইভীর নৌকা মনোনয়ন প্রাপ্তি প্রসঙ্গে বিভিন্ন সময় কথা বলেছেন জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান। ৩০ সেপ্টেম্বর সমবায় ব্যাংক কমার্শিয়াল ভবনে দুর্গা পূজা উপলক্ষে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সেলিম ওসমান বলেন ‘আমাদের কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী যদি কাউকে নমিনেশন দেয় আমি যে দলই করি না কেন, তাকে আমার সমর্থন করতেই হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি ভুল করেন সেটাও আমাদের মেনে নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যেহেতু সেলিম ওসমান বিভিন্ন সময় বলেন যে, তিনি যা বলেন তা করেন। তাই এই প্রভাবশালী সাংসদ তার কথা রাখেন কি-না তা দেখতে হলে অপেক্ষা করতে হবে নির্বাচনের শেষ সময় পর্যন্ত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন