Logo
Logo
×

রাজনীতি

প্রপাগান্ডায় কান না দিতে অনুরোধ আইভীর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:৫৯ পিএম

প্রপাগান্ডায় কান না দিতে  অনুরোধ আইভীর
Swapno

গত দুই নির্বাচনের মতোই এবারও কোন প্রপাগান্ডায় কান না দিতে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার রাতে লন্ডন ভিত্তিক একটি টকশো টেবিল টক ইউথ হাসিনা আখতার’ এ তিনি এসব কথা বলেন।

 

মেয়র অনুষ্ঠানে বলেন, তাকে চুনকার মেয়ে হিসেবে নারায়ণগঞ্জের মানুষ জানে। সন্তাসবাদ, চাঁদাবাজির সাথে  আমার কোন সম্পৃক্ততা নেই। মেয়র হিসেবে আমার সকলকে নিয়ে কাজ করতে হবে, আমি তাই করেছি। ভিত্তিহীন কথা আমি কখনোই বলিনি। সবসময়ই সংগ্রাম করেছি কিছু আলোচিত বিষয় নিয়ে। ত্বকী হত্যা, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি। সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখেছি। জনগণ আমি কতখানি করতে পেরেছি তার বিচার করবে।

 


নানা অপপ্রচার প্রসঙ্গে মেয়র আইভী বলেন, এসব অপপ্রচারের জন্য সেসময় আমি ডিজিটাল অ্যাক্টে মামলা করেছি। মামলাটি চলমান রয়েছে। তিনি আরও বলেন, “অনেক প্রপাগান্ডাই শুনছি। নারায়ণগঞ্জে বড় রকমের একটা অরজকতা হতে পারে। একটা কিছু হতে পারে। তবে, যেমন ধর্মীয় উসকানি দেওয়া হচ্ছে, এমন যদি থাকে, তাহলেতো কিছু একটা হতেই পারে। কেননা, কখনও আমার বিরুদ্ধে হিন্দু সম্পত্তি দখল, মুসলমানদের মসজিদ দখলের মতো অসত্য, মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। এটাতো দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। একটা শ্রেণি থেকে বিভন্ন সময়েই এমন বক্তব্যতো আসছেই। এখন শুনতে পাচ্ছি, একটা বড় ধরণের অরজাকতা হতেই পারে। তবে, এখনও পর্যন্ত তেমন কিছু দেখিনি। আমি মনে করি পরিবেশটা এখনও ভালো আছে।

 

এছাড়াও তিনি বলেছেন, ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত তিনি এই বিচার দাবি করেই যাবেন। এর সাথে তিনি কোনো আপস করবেন না। সন্ত্রাস, চাঁদাবাজদের সাথে তিনি কোনো আপস করে কখনও চলবেন না। আইভী বলেন, “আমি রেলওয়ে জায়গা দখলমুক্ত করে পার্ক করেছি। এটা যদি হয়ে থাকে আমি দখল করেছি। তাহলে করেছি। কিন্তু সেটি তো আমার জন্য করি নাই। জনগণের জন্য করেছি। আমারতো সম্পদের প্রতি লোভ নেই। তাহলে কেন অন্যের জমি দখল করতে যাবো। আমার পৈত্রিক সূত্রে পাওয়া ১২ শতাংশ জমিও আমি একটি মাদ্রাসায় দিয়ে দিয়েছি। এই দেশের কোথাও আমার নামে একটুও জমি নেই।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন