নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে লিফলেট বিতরণ ও ভোটের দোয়া চেয়েছেন আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতারা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে লিফলেট বিতরণ ও ভোটের দোয়া চেয়েছেন আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতারা।
রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের ২নং রেল গেইট থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক ধরে পুরাতন কোট, উকিলপাড়া, থান কাপড়েরর মার্কেটে, নন্দীপাড়া সহ এর আশে পাশে এলাকায় ওই লিফলেট বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১২টায় লিফলেট বিতরণ শেষ হয়। এসময় মেয়র আইভীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গে ছিলেন ১৫নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, কায়কুবাদ রুবেল, তরুন গোপাল, সাব্বির হোসেন পলাশ, থান কাপড় ব্যবসায়ী, হোসিয়ারী মালিক শ্রমিক সহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ।