স্বপনের নির্বাচনী প্রচারণায় তার বন্ধুমহল ও আ’লীগ নেতাকর্মী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৪:২৮ পিএম
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের নৌকা প্রতীকে ৪ নং ওয়ার্ডের সর্বত্র স্থানে উৎসব পরিবেশ মুখরে প্রচারণা করা হয়েছে।
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের নৌকা প্রতীকে ৪ নং ওয়ার্ডের সর্বত্র স্থানে উৎসব পরিবেশ মুখরে প্রচারণা করা হয়েছে।
গতকাল বিকালে ৪ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রীর্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের বন্ধু মহল ও ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আয়োজনে এ প্রচারণা করা হয়।
সেসময় প্রচারণায় অংশগ্রহণ করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন মাহবুবুল হক মাসুদ, কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান স্বপন, শাহীন আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার বিউটি, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, থানা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মোস্তফা হামিদ বাপ্পী, থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফ, মহানগর তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের জীবন, বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেন,সাবেক থানা যুবলীগের সাধারণ সম্পাদক স.ম. আঃ জলিল, থানা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম লাভলু, জহিরুল ইসলাম, কৃষকলীগ নেতা মোঃ শাহীন, আসমা, নাজমা, সোমা, কুলসুম, নাঈমা প্রমুখ।


