Logo
Logo
×

রাজনীতি

আইভীকে জেতাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, প্রধানমন্ত্রীর ফোন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৫:০৪ পিএম

আইভীকে জেতাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, প্রধানমন্ত্রীর ফোন
Swapno

নাসিক নির্বাচন উপলক্ষে সোমবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভা হয়েছে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ভিডিও কলে যুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন।

 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি-জামায়াত বলছে, নির্বাচনে অংশ নেবে না। কিন্তু তারা বিভিন্ন কৌশল করছেন।

 

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মুঠোফোনে কল দিয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন।

 

শেখ হাসিনা বলেন, প্রার্থী অনেকেই আছেন কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে তাই আমি আইভীকে দিয়েছি। আইভী নৌকার প্রার্থী, সবাই নৌকার বিজয়ে কাজ করবেন এটাই আমি চাই। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


এসময় উপস্থিত নেতাকর্মীরা একযোগে হাত নেড়ে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ছোট আপা সবাইকে মাস্ক পরে থাকতে বলেছে। তিনি ছোট আপা সম্বোধন করে বক্তব্য দেয়ারও আহ্বান জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন