Logo
Logo
×

রাজনীতি

কপাল পুড়লো তৈমূরের, ভারপ্রাপ্ত আহবায়ক রবি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১০:৩৮ এএম

কপাল পুড়লো তৈমূরের, ভারপ্রাপ্ত আহবায়ক রবি
Swapno

# তৈমূরে দাবি তিনি সরে দাঁড়িয়েছেন
# নির্দেশ না দিলে তৈমূরের প্রচারণায় যাবনা : রবি


দলীয় সিদ্ধান্তকে উপক্ষো করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় কপাল পুড়লো এড. তৈমূর আলম খন্দকারের। অবশেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টমণ্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকারকে। ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে।


 রাববার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক করে অনুলিপি দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলেন, মনিরুল ইসলাম রবি পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। আপনি নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে যথাযত ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা রাখে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার যুগের চিন্তাকে বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে আলোচনা করেই মনিরুল ইসলাম রবিকে সাময়িকভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমাকে অব্যাহতি দেওয়া হয়নি। যেহেতু আমি  নির্বাচন করছি প্রচার- প্রচারনায় অংশ নেই তাই নাকি আমার আচরন বিধিলঙ্গন কিন্তু সরকারি দলের জন্য হয় না। সবকিছু মিলে আমি আহবায়ক পদ থেকে আপাত সরে দাঁড়িয়েছি।’


এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হওয়া মনিরুল ইসলাম রবি যুগের চিন্তাকে বলেন, ‘আমাকে জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দল যেহুতু নির্বাচনে আসছেনা সেহুতু বিএনপির পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমি তৈমূর আলমের পক্ষে কোনো প্রচার-প্রচারণায় অংশ নিবো না।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন