Logo
Logo
×

রাজনীতি

‘শামীম ওসমানের পায়ে তৈমূর হাঁটে না’ : তৈমূর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৫:৩৪ পিএম

‘শামীম ওসমানের পায়ে  তৈমূর হাঁটে না’ : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক বরাদ্দ পেয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক বরাদ্দ পেয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, ‘আগেরবার দলের প্রার্থী ছিলাম, দলের নির্দেশে বসতে হয়েছিল। এইবার আমি জনতার প্রার্থী।’

 


তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমি আস্থা রাখতে চাই। কিন্তু ইসি আস্থা রাখার মতো কাজ করছে না। আমি আইন মেনে চলতেছি কিন্তু সরকারি দলের প্রার্থী ও সরকার আইন মানতেছে না।’

 


আলোচনা রয়েছে, বিএনপি নয় তৈমুর আলমকে এবার শামীম ওসমান দাঁড় করিয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ‘এই নারায়ণগঞ্জে শামীম ওসমানের পায়ে আমাকে হাঁটতে হয়নি। বিগত ৫০ বছর যাবৎ শামীম ওসমান হোক কিংবা প্রশাসনের সাথে হোক, যুদ্ধ করেই এই নারায়ণগঞ্জের জনগণের মন জয় করেছি। শামীম ওসমানের পায়ে তৈমুর আলম খন্দকার হাঁটে না।’

 


তিনি আরও বলেন, ‘হাতি নৌকার উপর উঠলে নৌকার তলি থাকে না। হাতি যেহেতু নৌকার উপর উঠে গেছে বাকিটা ভবিষ্যতে দেখবেন।’

 


এই সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন