নাসিক নির্বাচনে কার কী প্রতীক বরাদ্দ করা হলো
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:৩৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ করেছে জেলা নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে সমর্থকদের নিয়ে প্রতীক সহ কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছে। প্রচারণার অংশ হিসেবে কেউ গাড়ি বহরে করে এবং কেউ পায়ে হেটে মিছিলের মাধ্যমে লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে ভোট চাইতে শুরু করেন। এলাকায় পোষ্টার টানিয়েছেন প্রার্থীরা। পোষ্টারে ছেয়ে গেছে প্রতিটি ওয়ার্ড। ভোট চেয়ে মাইকিং করা হচ্ছে।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এর আগে মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকার প্রতীক পাওয়া আনন্দ মিছিল করেছে সমর্থকরা।
এদিকে গত সোমবার (২৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন। সংরক্ষিত ওয়ার্ডে ১ জন মনোনয়ন প্রত্যাহার করায় ৯টি ওয়ার্ডে ৩৪ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ ২৭টি ওয়ার্ডে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ১৪৮ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে মেয়রসহ ৩৭টি পদে পছন্দের ৩৭ জনকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন ভোটাররা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন এবং হিজড়া ভোটার ৪ জন। নতুন ভোটার বেড়েছে ৪২ জাজার ৪২৬ জন। এবার ২৭টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৭টি, বুথের সংখ্যা ১ হাজার ৩০১টি এবং অস্থায়ী বুথের সংখ্যা ৯৫টি। আগামী ২০২২ সালের ১৬ জানুয়ারী নাসিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতীক বরাদ্দ:
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষীত নারী কাউন্সিলরদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। এতে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ সমর্থিত ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন দলীয় প্রতীক ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নারায়ণঞ্জ জেলা বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার পেয়েছেন ‘হাতী’, ইসলামী আন্দোলনের মো. মাসুম বিল্লাহ ‘হাতপাখা’, খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন ‘বটগাছ’, খেলাফত মজলিশের এ.বি.এম. সিরাজুল মামুন ‘দেয়াল ঘড়ি’, কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস ‘হাত ঘড়ি’ এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন।
সাধারণ ২৭টি ওয়ার্ডে ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ওমর ফারুক হোসেন পেয়েছেন ‘ফুলের ঝুড়ি’, আব্দুর রহিম (ঘুড়ি), জাহিদুল ইসলাম (ট্রাক্টর), মাহমুদুর রহমান (লাটিম), মাহাবুব আলম (মিষ্টি কুমড়া), আব্দুল মালেক (ব্যাডমিন্টন র্যাকেট), আনোয়ার ইসলাম (ঠেলাগাড়ি)। ২নং ওয়ার্ডে আমিনুল হক ভূইয়া (ঘুড়ি), ইকবাল হোসেন (লাটিম), ইসমাইল (রেডিও), কামাল হোসেন (ব্যাডমিন্টন র্যাকেট), সামছুল আলম (করাত), সুলতান গিয়াস উদ্দিন (এয়ার কন্ডিশনার), সোহরাব হোসেন (মিষ্টি কুমড়া) ও শফিকুল ইসলাম (ঝুড়ি)। ৩নং ওয়ার্ডে শাহজালাল বাদল (ঠেলাগাড়ি), এ.আর. ফররুখ আহমাদ (রেডিও), চাঁদনী আক্তার জে্যাঁতি (ঝুড়ি), তোফায়েল হোসেন (ঘুড়ি), আলমগীর (লাটিম), ইরান (মিষ্টি কুমড়া)। ৪নং ওয়ার্ডে আরিফুল হক হাসান (লাটিম), নুরুদ্দিন মিয়া (ঠেলাগাড়ি), নজরুল ইসলাম (ঘুড়ি), বিল্লাল হোসেন (ট্রাক্টর)। ৫নং ওয়ার্ডে জি.এম. সাদরিল (ব্যাডমিন্টন র্যাকেট), আনিসুর রহমান (ঠেলাাড়ি), ইসমাইল (লাটিম), কুতুব উদ্দিন (করাত), জাহাঙ্গীর আলম (ঝুড়ি)। ৬নং ওয়ার্ডে মতিউর রহমান মতি (ঠেলাগাড়ি), সিরাজুল ইসলাম মন্ডল (ঘুড়ি), আল মামুনুর রশীদ (লাটিম), মিজানুর রহমান (মিষ্টি কুমড়া), মজিবুর রহমান মন্ডল (ঝুড়ি), রোকেয়া রহমান (ব্যাডমিন্টন র্যাকেট)। ৭নং ওয়ার্ডে মিজানুর রহমান খান রিপন (রেডিও), সবুজ শেখ (টিফিন কেরিয়ার), সালাউদ্দিন সানি (কড়াত), ফজলুল হক জুয়েল (মিষ্টি কুমড়া), তৌহিদ কবির (ঝুড়ি), মেহেদী হাসান (ট্রাক্টর), মুশফিকুর রহমান (ব্যাডমিন্ট র্যাকেট), আলাউদ্দিন ভূঁইয়া (কাঁটা চামচ), তানজীব কবির সজীব (ঠেলাগাড়ি), নুরুল আমিন (ঘুড়ি), মহসীন শেখ (লাটিম), সানোয়ার হোসেন (এয়ার কন্ডিশনার)। ৮নং ওয়ার্ডে রুহুল আমীন মোল্লা (কড়াত), মহসিন ভূইয়া (লাটিম), তারক নাথ সাহা (মিষ্টি কুমড়া), মেহেবুব হাসান ফারুকী (টিফিন ক্যারিয়ার), দেলোয়ার হোসেন খোকন (ঘুড়ি), সাগর প্রধান (ঠেলাগাড়ি), সোহেল রানা (ঝুড়ি), সালাহ উদ্দিন আহম্মেদ (ব্যাডমিন্টন র্যাকেট)। ৯ নং ওয়ার্ডে ইস্রাফিল প্রধান (করাত), বিল্লাল হোসেন (মিষ্টি কুমড়া), মাসুদুর রহমান (ঠেলাগাড়ি), রোকশত আলী (ট্রাক্টর), রোকশত আলী (ঘুড়ি)। ১০ নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (ব্যাডমিন্টন), লিয়াকত আলী (ঘুড়ি), সিরাজ খান (ঝুড়ি)। ১১নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মুক্তি (ব্যাডমিন্টন র্যাকেট), এ.বি.এম. সাইফুল হাসান (ঠেলাগাড়ি), অহিদুল ইসলাম (ঝুড়ি), মহসীন উল্যাহ (লাটিম), শাহাদাত হোসেন (ঘুড়ি), সেলিম আহমেদ হেনা (ট্রাক্টর)। ১২নং ওয়ার্ডে শওকত হাসেম (লাটিম), নাঈম হোসেন (ঠেলাগাড়ি), সেলিম খান (ঘুড়ি)। ১৩ নং ওয়ার্ডে এসএম মোজাম্মেল হক মামুন লাটিম, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ঠেলাগাড়ি, মো. রবিন হোসেন ঘুড়ি, মো. লিটন ব্যাডমিন্টন র্যাকেট, মো. শায়েক রেজা এয়ারকন্ডিশনার, শাহ ফয়েজ উল্লাহ রেডিও পেয়েছে। ১৪ নং ওয়ার্ডে আলিফ হাবিব (ব্যাডমিন্টন র্যাকেট), মনিরুজ্জামান মনির (ঘুড়ি), দীদার খন্দকার (ঝুড়ি), মাসুম আহম্মেদ (ঠেলাগাড়ী) ও শফি উদ্দীন প্রধান (লাটিম)। ১৫ নং ওয়ার্ডে অসিত বরণ বিশ্বাস (ঝুড়ি), খোকন সাহা (ব্যাডমিন্টন র্যাকেট), জিএম আরমান (লাটিম), মাকসুদ হোসেন রকি (ঠেলাগাড়ি) ও হোসেন মো. রাসেল (ঘুড়ি)। ১৬ নং ওয়ার্ডে বিএনপি নেতা মাকিদ মোস্তাকিম শিপলু (ঠেলাগাড়ি), সাইদুল ইসলাম (মিষ্টি কুমড়া), রিয়াদ হাসান (ঘুড়ি), কবির হোসেন (ব্যাডমিন্টন র্যাকেট)। ১৭ নং ওয়ার্ডে মোস্তাক হোসেন (লাটিম), অলিউদ্দিন ভুঁইয়া (ব্যাডমিন্টন র্যাকেট), আব্দুল করিম বাবু (ঘুড়ি), শেখ মোহাম্মদ হাছান আলী (ঠেলাগাড়ি)। ১৮ নং ওয়ার্ডে হান্নান মিয়া (টিফিন ক্যারিয়ার), মকছুদুর রহমান জাবেদ (ব্যাডমিন্টন র্যাকেট), কবির হোসাইন (ঠেলাগাড়ি), কামরুল হাসান মুন্না (ঘুড়ি), খলিলুর রহমান (লাটিম), শাকিল হোসেন (ঝুড়ি)। ১৯ নং ওয়ার্ডে আলমগীর হোসেন (ঘুড়ি), ফয়সাল মো. সাগর (করাত), মোখলেছুর রহমান চৌধুরী (লাটিম)। ২০ নং ওয়ার্ডে গোলাম নবী মুরাদ (লাটিম), জাহাঙ্গীর (ঠেলাগাড়ি), শাহেনশাহ আহম্মেদ (করাত), সহিদুল হাসান মৃধা (ঘুড়ি), হাছান মাসুম মিয়া (রেডিও)। ২১ নং ওয়ার্ডে আজিজুল হক (লাটিম), নুর হোসেন (ঠেলাগাড়ি), শাহীন মিয়া (ঘুড়ি), হান্নান সরকার (রেডিও), রমজান হোসেন (কাঁটা চামচ)। ২২ নং ওয়ার্ডে সুলতান আহম্মেদ ভুঁইয়া (টিফিন ক্যারিয়ার), মাসুদ খাঁন (ঘুড়ি), কাজী জহিরুল ইসলাম (ঠেলাগাড়ি), শাহ আলম (লাটিম), ইসরাত জাহান খাঁন স্মৃতি (ঝুড়ি), আব্দুল কুদ্দস (রেডিও)। ২৩ নং ওয়ার্ডে সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান (লাটিম), আবুল কাউছার আশা (ঠেলাগাড়ি) ও হান্নান (ঘুড়ি)। ২৪ নং ওয়ার্ডে উজ্জল হোসেন (ব্যাডমিন্টন র্যাকেট), আমজাদ হোসেন (ঠেলাগাড়ি), আফজাল হোসেন (ঘুড়ি), আশ্রাফুল ইসলাম (এয়ার কন্ডিশনার), আব্দুস সাত্তার (লাটিম), মোহাম্মদ খোকন (ঝুড়ি)। ২৫ নং ওয়ার্ডে এনায়েত হোসেন (ঠেলাগাড়ি), মোশারফ হোসেন (ঘুড়ি), সাইদুর রহমান লিটন (ব্যাডমিন্টন র্যাকেট), সামছুল আলম (লাটিম), মোহাম্মদ বেলায়েত হোসেন (টিফিন ক্যারিয়ার)। ২৬ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (টিফিন ক্যারিয়ার), ইলিয়াস (করাত), সামসুজ্জোহা (ঘুড়ি), মোজাম্মেল হক (ঠেলাগাড়ি), সুমন রহমান (ব্যাডমিন্টন র্যাকেট), আকতার হোসেন (ট্রাক্টর), আলী হোসেন (লাটিম)। ২৭ নং ওয়ার্ডে ফারুক (টিফিন ক্যারিয়ার), ফারুক (রেডিও), সিরাজুল ইসলাম (লাটিম), আসাদুজ্জামান বাদল (ঠেলাগাড়ি), আলমগীর মিয়া (ঘুড়ি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সংরক্ষিত নারী আসন-১ (১,২,৩ নং ওয়ার্ড) মাকসুদা মোজাফফরস পেয়েছেন (গ্লাস), শামীম আরা লাভলী (বই), জিয়াসমিন আক্তার জুথি (আলমারি), নাজমা বেগম (মোবাইল ফোন), আশুরা বেগম (চশমা), চম্পা ভুঁইয়া (আনারস)। সংরক্ষিত নারী আসন-২ (৪,৫,৬ নং ওয়ার্ড) মনোয়ারা বেগম (মোবাইল ফোন), সুমি বেগম (আনারস), ডলি আক্তার (চশমা), জান্নাতুল ফেরদৌস নীলা (বই)। সংরক্ষিত নারী আসন-৩ (৭,৮,৯ নং ওয়ার্ড) আয়শা আক্তার দিনা (চশমা), মিতু রহমান (জিপ গাড়ি), রেহানা পারভীন (আনারস), তাসনুভা নওরীন ইসলাম (বই), শারমিন শাকিল মেঘলা (মোবাইল ফোন), জাহানারা হাকিম (গ্লাস)। সংরক্ষিত নারী আসন-৪ (১০,১১,১২ নং ওয়ার্ড) মিনোয়ারা বেগম (মোবাইল ফোন), নুপুর বেগম (আনারস), মৌসুমি ভুঁইয়া (চশমা)। সংরক্ষিত নারী আসন-৫ (১৩,১৪,১৫ নং ওয়ার্ড) শারমিন হাবীব বিন্নি (বই), পপি রানী সরকার (মোবাইল ফোন)। সংরক্ষিত নারী আসন-৬ (১৬,১৭,১৮ নং ওয়ার্ড) আফসানা আফরোজ বিভা হাসান (আনারস), সানজিদা আহমেদ জুয়েলী (বই), খোদেজা খানম নাসরীন (হেলিকপ্টার)। সংরক্ষিত নারী আসন-৭ (১৯,২০,২১ নং ওয়ার্ড) শিউলী নওশাদ (বই), নুরুন্নাহার বেগম (আনারস), মায়ানুর আহমেদ (চশমা), শারমিন ইসলাম (মোবাইল ফোন)। সংরক্ষিত নারী আসন-৮ (২২,২৩,২৪ নং ওয়ার্ড) শাওন অংকন (বই), শাহনাজ আক্তার ভুঁইয়া (জিপ গাড়ি), ডলি বেগম (আনারস)। সংরক্ষিত নারী আসন-৯ (২৫,২৬,২৭ নং ওয়ার্ড) হোসনে আরা (চশমা), সানিয়া আক্তার (আনারস), শাহী ইফাৎ জাহান (বই) প্রতীক পেয়েছেন।


