Logo
Logo
×

রাজনীতি

তৈমূরের ভাই খোরশেদের জন্য মাঠ ছেড়ে বহিষ্কার আ’লীগের রবিউল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:০৯ এএম

তৈমূরের ভাই খোরশেদের জন্য মাঠ ছেড়ে বহিষ্কার আ’লীগের রবিউল
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যুবদলের মহানগর কমিটির সাবেক সভাপতি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সমর্থনে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগে রবিউল হোসেনকে বহিষ্কার (সাময়িক) দিয়েছে মহানগর আওয়ামী লীগ।

 

তিনি এই কমিটির সহসভাপতির পদে ছিলেন। একই সাথে পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি দিয়েছে দল। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই অব্যাহতি দেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের একটি সূত্র।

 

গত নির্বাচনে পরাজিত হলেও এবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন। এই প্রস্তুতি ছিল গত ৫ বছর ধরেই। সিটি নির্বাচনে তফসিল ঘোষণার আগে থেকেই ১৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিন্তু গত ২৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে রবিউল হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেন।

 

রবিউল হোসেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী। গত নির্বাচনেও পরোক্ষভাবে শামীম ওসমানের আশীর্বাদ ছিল তার উপর। তবে ওই নির্বাচনে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সাথে ভোটের মাঠে পরাজিত হন। এর আগেরবারও তিনি হেরেছিলেন খোরশেদের সাথেই।

 

তবে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় সিটি নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ার জন্যনিজেকে প্রস্তুত রেখেছিলেন রবিউল। শেষ সময়ে সরে দাঁড়িয়ে খোরশেদের পথ সুগম করে দিয়েছেন। এদিকে রবিউল হোসেন সরে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৃতজ্ঞতা জানিয়ে মাকছুদুল আলম খোরশেদ লেখেন, ‘আমি রবিউল ভাইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন