Logo
Logo
×

রাজনীতি

তৈমূরকে সমর্থন করায় কাউন্সিলর বাবুকে শোকজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:১৭ পিএম

তৈমূরকে সমর্থন করায় কাউন্সিলর বাবুকে শোকজ
Swapno

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে সমর্থন জানানোর ঘটনায় আলোচিত আবদুল করীম বাবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ। 

 

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সভা চলাকালে তৈমূর আলম খন্দকারকে ডিস বাবুর সমর্থন সংক্রান্ত একটি সংবাদ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবীর নানকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বাবুকে বহিস্কার করার নির্দেশ দেন। পরে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এড. খোকন সাহা সংবাদটি সত্য নাও হতে পারে, বিষয়টি তদন্ত করা প্রয়োজন জানালে, বহিষ্কারাদেশ থেকে সরে এসে বাবুকে শোকজ করার নির্দেশ দেন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত। তিনি বলেন, সভার শেষান্তে একটি সংবাদে দেখা যায়, মহানগর আওয়ামী লীগের সদস্য আবদুল করিম বাবু তৈমূর আলম খন্দকারকে সমর্থন জানিয়েছেন। 

 

সংবাদটি নানক ভাইসহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হলে নানক ভাই বাবুকে বহিস্কার করার নির্দেশ দেন। পরে এই সিদ্ধান্ত থেকে সরে এসে সংবাদে প্রকাশিত খবরটির সত্যতা যাচাই করার নির্দেশনা প্রদানসহ বাবুকে শোকজ করার নির্দেশ দেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন