# নৌকার প্রার্থীকে জয়ী করতে যুবলীগ ঐক্যবদ্ধ : সাজনু
এবার জেলা ও মহানগর আওয়ামীলীগের পর আইভিকে জয়ী করতে এক মঞ্চে সভা করেছে জেলা এবং মহানগরের যুবলীগ নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভিকে জয়ী করার লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী জয়ী করার জন্য অঙ্গীকার বদ্ধ হন। নাসিক সাবেক মেয়র আইভীকে আবারও জয়ের মালা পড়িয়ে তার ঘরে ফিরতে চান বলে জানান। এদিকে রাজনৈতিক বোদ্ধামহলের মতে, নারায়ণগঞ্জ শহরে আওয়ামীলীগের মাঝে উত্তর দক্ষিণ বলয় নিয়ে বিভক্ত থাকলেও বরাবরের মত এবারও নাসিক নির্বাচনে আইভিকে জয়ী করার জন্য একমঞ্চে একত্রিত হয়ে সভা করেছে জেলা মহানগর আওয়ামীলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী ও সাবেক নাসিক মেয়র আইভিকে জয়ী করার জেলা ও মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সেই সাথে সমন্বয় করে কাজ করার জন্য নাসিকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তারা। শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, সেক্রেটারি আহমদ আলী রেজা উজ্জল দুই নেতা দুই মেরুর হিসেবে জানে নগরীর সচেতন মহল। নাসিক নির্বাচনকে কেন্দ্র করে তারা এক মঞ্চে আসলেও এর আগে মহানগর যুবলীগের সভাপতি ও সেক্রেটারি দলীয় কর্মসূচি আলাদা ভাবে পালন করতেন। তাদের এক মঞ্চে তেমন একটা দেখা যাইতনা। কেননা তারা একই দলের নেতা হলেও তারা দুজনে দুই মেরুর বলয় ছিলেন।
এর মাঝে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু হলেন উত্তর বলয়ের প্রভাবশালি নেতা শামীম ওসমানের অনুসারী। অপর দিকে শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল হলেন দক্ষিন বলয়ের মেয়র আইভীর ভাই। কিন্তু সারা বছর তারা দলীয় কার্যক্রম এক মঞ্চে না করলেও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় নাসিক নির্বাচনে নৌকার প্রার্থী আইভীকে জয়ী করার জন্য একাট্টা হয়ে মাঠে নেমেছে। এবং তাকে জয়ী করে ঘরে ফিরবে বলে প্রতিজ্ঞাবদ্ধ।
অন্যদিকে বরাবরের মত পুরো বছর জুরে নাসিকের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের একটি অংশ কুৎসা রটালেও এবার দলের নিদের্শে এক মঞ্চে এসে নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে। জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদির হলেন মেয়র আইভির ভগ্নিপতি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল হলেন উত্তর বলয়ের শামীম ওসমান অনুসারী নেতা। কিছু দিন আগেও তিনি আইভীকে নিয়ে বিভিন্ন সভায় কুৎসা রটিয়ে বক্তব্য প্রদান করেছে।
রাজনৈতিক মহলের মতে এই শহরে উত্তর এবং দক্ষিন বলয় নিয়ে ক্ষমতাসিন দলের মাঝে একটা বিভক্ত রয়েছে। আর এনিয়ে কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগে নেতা নিয়ে অবিভক্ত থাকলেও সময়মত তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। যার উদাহরণ ২৪ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামীলীগের বিজয় সমাবেশ। ওই অনুষ্ঠানে জেলা মহানগর আওয়ামীলীগের নেতারা উত্তর দক্ষিন বলয় চিন্তা বাদ দিয়ে দলীয় নিদের্শে এক মঞ্চে একত্রিত হয়েছে। সেই সাথে নাসিক নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আইভিকে জয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন। তাদের সাথে একই ভাবে জেলা মহানগর যুবলীগের মাঝে বিভক্ত থাকলেও দলের নির্দেশ মেনে নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে মঙ্গলবার বর্ধিত সভা করে।
বর্ধিত সভায় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু বলেন, মহানগর যুবলীগ ঐক্যবদ্ধ ভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভিকে নৌকা দিয়েছে। সেই নৌকাকে আমরা বিজয়ী করে নেত্রীকে উপহার দিবো। জেলা যুবলীগের সেক্রেটারি আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, নৌকার জন্য আমরা কাজ করছি। আমরা আছি আমরা থাকবো। ১৬ জানুয়ারি আমরা দেখিয়ে দিবো কে হারে আর কে জিতে। স্বাধীনতা বিরোধি নৌকা নাকি আইভী জিতে।
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষে যুবলীগের কর্মীদের সবচেয়ে বেশি কাজ করতে হবে। যারা নৌকার জন্য কাজ করবে তারাই ভবিষ্যতে যুবলীগের দায়িত্ব পালন করবে। অন্যথায় নৌকার বিপক্ষে গিয়ে ডাইরেক ইনডাইরেক কোন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন। এ সময় ২৭টি ওয়ার্ডের প্রায় ২০০টি কেন্দ্রের জন্য ২ জন করে সদস্যকে মনোনীত করা হয়, যারা কেন্দ্র পরিচালনা করবে। আমরা প্রধানমন্ত্রী মনোনীত আইভিকে জয়ী করে ঘরে ফিরবো।


