Logo
Logo
×

রাজনীতি

‘কে সিগন্যাল দিচ্ছে বুঝতেছেন না’ নেতাকর্মীদের বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৩৩ পিএম

‘কে সিগন্যাল দিচ্ছে বুঝতেছেন না’ নেতাকর্মীদের বাবু
Swapno

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী যাকে নমিনেশন দিছেন তার জন্য কাজ করতে হবে। তিনি সবাইকে নৌকার পক্ষে কাজ করতে বলছেন বিধায় কিন্তু নানক ভাই, নাছিম ভাইরা প্রতিদিনই নারায়ণগঞ্জে আসতেছেন।

 

কারো কান্না, ক্ষোভ দেখার সময় নাই। কারো কোন ইমোশন, কারো কোন ব্যাখ্যা শোনার টাইম নাই। যদি ব্যাখ্যা দেন তাইলে পার্টিতে থাকতে পারবেন না। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নাসিক নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এই যে করোনা গেলো করোনায় একটা মানুষ না খাইয়া মারা গেছে বলতে পারবে না। ৬৪ জেলায় ৬৪ জন সচিব নিয়োগ দেওয়া হয়েছিলো।

 

করোনার সময় নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের ঋণের কিস্তির টাকা মাসের পর মাস দিতে হয় নাই। কার কারণে এইসব? কোনো ভাইয়ের কারণে? কোনো নেতার কারণে? সব হইছে শেখ হাসিনার কারণে। শেখ হাসিনা যা বলবে তাই মানতে হবে। তিনি আরও বলেন, ক্ষোভ, দুঃখ থাকবেই কিন্তু যদি প্রধানমন্ত্রী যদি কোনো কিছু বলে ফেলে তাহলে সব কিছু বাদ দিয়ে সেটাকে নির্দেশ মনে করে মানতে হবে। যত ক্ষোভ, দুঃখ আছে সব ১৬ তারিখের পরে হবে। শেখ হাসিনা যেটা নির্দেশ দিবে সেটাই মানতে হবে। শেখ হাসিনা নির্দেশ দিছে আইভীকে বিজয়ী করে আনো। শেখ হাসিনার নির্দেশ যদি না থাকতো তাহলে বার বার নানক ভাই, নাছিম ভাই, মির্জা আজম ভাইরা কেন নারায়ণগঞ্জে আসে বুঝেন না? কে সিগন্যাল দিচ্ছে বুঝতেছেন না? সকল সহযোগী সংগঠনকে ডেকে নিয়ে গিয়ে বলে দিছে যেভাবেই হোক নৌকাকে সিটি নির্বাচনে বিজয় করতে হবে।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাচ্চু, সহসভাপতি কাজি শহিদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহাবুব হাসান, মেহেদী হাসান মোল্লা। আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজামউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল, রফিকুল ইসলাম জয়, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাইজুল ইসলাম পিন্টু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন