Logo
Logo
×

রাজনীতি

তৈমুরকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৪:০৫ পিএম

তৈমুরকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার
Swapno

 নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করেছে বিএনপি। রোববার ২ জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। তৈমুর আলম খন্দকারের প্রতি লেখা এক চিঠিতে জানানো হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। 

এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে।

এদিকে বিএনপির একাধিক সূত্র মনে করে, বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছেন। দলীয় সিদ্ধান্ত না মেনে নাসিক নির্বাচনে একটি পক্ষের হয়ে অংশগ্রহণ করায় তৈমুর আলম খন্দকারকে দলের বিভিন্ন পদ থেকে ছেটে ফেলা হয়েছে। যদিও তৈমূর স্বতন্ত্র প্রার্থী হয়ে দাবি করেছিলেন, বিএনপির শীর্ষ নেতারা তার পাশে রয়েছে। কিন্তু আদতে সেটি হয়নি। তৈমূরের সাথে প্রচারণায় অংশ নেয়া অন্য বিএনপি নেতাদেরও বহিঃষ্কারের হুশিয়ারি দিয়েছে বিএনপি। যুবদল নেতাদের প্রতিও এই নির্দেশনা দেয়া হয়েছে।

 

 এর আগে তৈমূরকে জেলা বিএনপির আহবায়ক পদ থেকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে মনিরুল ইসলাম রবিকে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন