Logo
Logo
×

রাজনীতি

সিরাজ মণ্ডল-গুলু মেম্বারে কোনঠাসা বিতর্কিত মতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৫৩ এএম

সিরাজ মণ্ডল-গুলু মেম্বারে কোনঠাসা বিতর্কিত মতি
Swapno

# ৯৫ ভাগ ভোটার সিরাজ মণ্ডলকে সমর্থন দিচ্ছেন
# মতি ও তার ক্যাডারদের অত্যাচারে অতিষ্ঠ ৬নং ওয়ার্ডবাসী
# এলাকাবাসীর সাথে ছিলাম, আছি, থাকবো : সিরাজ মণ্ডল

 

সিটি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। প্রার্থীরা দাপিয়ে বেড়াচ্ছে তাদের ওয়ার্ড। মানুষও এবার যোগ্য ব্যক্তিকে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। নাসিক ৬নং ওয়ার্ডেও কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। বিতর্কিত কাউন্সিলর মতিউর রহমান মতি ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে বিগত ৫ বছর অতিষ্ঠ। এমনকি এলাকার বহু মানুষও হয়রানির শিকার হয়েছেন। মতির কাছ থেকে তাই ওই ওয়ার্ডে এলাকাবাসী মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে মতির প্রতিহিংসা পরায়ন আচরণেও ক্ষুব্ধ এলাকাবাসী।

 

নিজের বন্ধু সুমিলপাড়া ইউনিয়নের জনপ্রিয় গুলু মেম্বারকে তিনি ছাড়েননি। নানা গল্প ফেঁেদ মামলার জর্জরিত করে এলাকাছাড়া করেছেন। জামিনে বেরিয়ে আসার পরও নানা ফন্দি করে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। গুলু মেম্বারকে ফাসানোর অন্যতম কারণ ছিল সোনা মিয়া মার্কেট বণিক সমিতির সভাপতি ছিলেন তিনি। এবার গুলু মেম্বারের সাথে যুক্ত হয়েছেন সোনা মিয়া মার্কেট বণিক সমিতির আরেক সভাপতি সাইদুর রহমান। ব্যবসায়ীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত মতিউর রহমান মতিকে বয়কটের ডাক দিয়েছেন। তারা জননন্দিত সাবেক কাউন্সিলর বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিরাজুল ইসলাম মণ্ডলের পক্ষে কাজ করছেন। এলাকার মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন, ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক, ছাত্র, যুবক সবাই ঐক্যব্ধ হয়ে এবার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস দূর করার জন্য সিরাজ মণ্ডলের পক্ষে বিপুল প্রচারণা চালাচ্ছেন। সূত্র জানিয়েছে, মতিউর রহমানের বাবা স্বাধীনতা যুদ্ধের সময় শান্তিকমিটির একজন কুখ্যাত সদস্য ছিলেন। বহু মানুষের প্রাণ গেছে তার হাতে। মতিউর রহমান মতির নামেও মামলার পাহাড়। এলাকায় তিনি বিএনপি-জামাতের অনুসারীদের নিয়ে মহড়া দেন। বহিরাগতদের আনাগোনায় এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত থাকে। এতোদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল এলাকার নিরীহ মানুষদের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেস্টা করেছেন। যারাই নির্যাতিত হয়েছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। নাসিক ৬নং ওয়ার্ডের একটি লোকও এবারও মতি এবং তার সাঙ্গপাঙ্গদের পক্ষে কথা বলছেনা। এদিকে যুবলীগের নেতাকর্মীরাও অভিযোগ করছেন, মতি  ও তার লোকের যুবলীগের নাম ব্যবহার করে বিতর্কিত কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। যুবলীগের কবে কমিটি হল, আহবায়ক দাবি করলে তার পূর্ণাঙ্গ কমিটি কোথায়? আর যুবলীগের আহবায়ক কমিটিতে যুবলীগের ত্যাগী নেতাকর্মীরা কোথায় এসব প্রশ্ন ছুড়ে দিচ্ছেন।



নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগের ত্যাগী নেতা বলেন, যুবলীগের নাম ব্যবহার করে এলাকার চিহ্নিত বিএনপি জামাতের সাথে ঘনিষ্ট লোকদের যুবলীগের নিয়েছে মতি। এমনকি সুমিলপাড়া যুবদলের সভাপতি হিসেবে যিনি ছিলেন তিনিই এখন আওয়ামী লীগের বড় নেতা দাবি করেন। মতির কাধে পা রেখে তিনি এখন মস্ত বড় নেতা। ব্যবসায়ী ও এলাকাবাসী ওই নব্য আওয়ামী লীগার নেতার কারণে মামলা-হামলায় জর্জরিত। এসব থেকে নিস্তার পেতে সিরাজ মণ্ডলের মতো ভাল লোকের বিকল্প নেই। এই শপথ তারা এই বছরের শুরুতেই নিয়ে নিয়েছেন। এমনকি স্থানীয় এমপি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, জেলা  ও মহানগর আওয়ামী লীগের কাছে মতি ও তার বাহিনীর অকথ্য নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। স্থানীয়রা তাদের কাছে দাবি জানিয়েছেন, এলাকায় যাতে শান্তি ফিরিয়ে নিয়ে আসা হয়। কোন সন্ত্রাসী, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির হাতে যাতে ৬নং ওয়ার্ডকে তুলে দেয়া না হয়।



এদিকে স্থানীয়রা বলছেন, যে কেউ সরেজমিনে ৬নং ওয়ার্ডে ঘুরে দেখলেই বলতে পারবে এখানে সিরাজ মণ্ডলের অবস্থান কি? এলাকার ৯৮ ভাগ লোক মতির ক্যাডার ও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার সময়ে এলাকায় উন্নয়নের বদলে সন্ত্রাস ও মাদকব্যবসায়ীদের উন্নয়ন হয়েছে। এলাকার নিরীহ মানুষরা মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়েছে। মানুষ অপেক্ষার প্রহর গুনছে কখন এই সন্ত্রাসীদের বিদায় এই ওয়ার্ড থেকে হবে। সাংসদ- মেয়র- মহানগর ও জেলা আওয়ামী লীগ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ, প্রশাসন সবার কাছে মতির সন্ত্রাসীদের ব্যাপারে বলা হয়েছে, অভিযোগ দেয়া হয়েছে। মানুষ মতিও তার তার ক্যাডারদের নিস্তার থেকে রেহাই পেতে সিরাজ মণ্ডলের মতো আদর্শিক ব্যক্তির কাছে সহযোগিতা চেয়েছেন। সিরাজ মণ্ডল এক কথায় বলে দিয়েছেন, নির্বাচনে হারি আর জিতি যেটাই হোক, এলাকার মানুষের সাথে সবসময়ই আছি। আমি তাদের সুখ-দুঃখের সাথী ছিলাম, আছি, থাকবো।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন