Logo
Logo
×

রাজনীতি

ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে গিয়ে তৈমূর এবার আম-ছালা দুটোই হারালেন

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৫৭ এএম

ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে গিয়ে তৈমূর এবার আম-ছালা দুটোই হারালেন
Swapno

গেল বছরের শেষ সপ্তাহে তৈমূরকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক পদ থেকে সরিয়ে দিয়ে মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়। তখন নারায়ণগঞ্জের মানুষ মনে করেছিলো তৈমূরকে চাপমুক্ত থেকে নির্বিঘ্নে সিটি করপোরেশনের মেয়র নির্বাচন করার জন্যই বুঝি কেন্দ্রীয় নেতারা তাকে সাময়িক ছুটি প্রদান করেছে। গতকাল তৈমূরকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় প্যাডে এক বিবৃতিতে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশেই তৈমূর আলম খন্দকারকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল থেকে প্রত্যাহার করা হয়েছে।


এদিকে, এ ঘটনার প্রতিকৃয়ায় এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ’। তারেক রহমান সময়য়োচিত একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন।  রিক্সাওয়ালাদের তৈমূর, ঠেলাগাড়িওয়ালাদের তৈমূর, জনগণের তৈমূর আবার তাদের কাছে ফিরে যাবে। ইতিপূর্বে ২০১১ সালে সরকারি দলের প্রার্থী তথা নৌকা মার্কাকে জয়ী করতে নির্বাচনের মাত্র পাঁচ ঘন্টা আগে আমাকে প্রত্যাহার করা হয়েছিলো। এবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে আমাকে উৎসর্গ করা হলো। তবে এবার আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে, আবার আমি ব্যাক টু দ্যা পেভিলিওনে ফিরে যেতে পারছি।


উল্লেখ্য, ২০১১ সালে সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন থেকে তৈমূরের উপর থেকে বিএনপির সমর্থন প্রত্যাহার করার পর,  তৈমূর কেঁদে কেঁদে টেলিভিশন ক্যামেরার সামনে বলেছিলেন, ম্যাডাম আমাকে বিনা গোসলে কুরবানী দিয়েছেন। তবে এবার কিভাবে এবং কার পদপাদ্দে তাকে ‘উৎসর্গ’ করা হলো সে ব্যপারে তিনি কোনো বিশদ ব্যাখা প্রাদন করেননি। দলীয় নেতাকর্মী ও সুধী মহল মনে করে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে গিয়েই তৈমূরের এ পরিণতি হলো। দল যেখানে স্থানীয় সরকারের নির্বাচন থেকে সবাইকে নিরুৎসাহিত করছে,  এ পর্যন্ত ৪ হাজার স্থানীয় সরকার নির্বাচন হলেও বিএনপি তাতে অংশগ্রহণ করেনি। সেখানে আগ বাড়িয়ে তৈমূরের এ মূহুর্তে স্বতন্ত্র নির্বাচন করতে যাওয়া ঠিক হয়নি। এ সময়ে দলীয় নেতাকর্মীরা আশা করেছিলো, দলীয় চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তৈমূর রাজপথে ব্যাপক গণআন্দোলন গড়ে তুলবেন।


এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, এটা তৈমূর আলম খন্দকার এবং বিএনপির উভয়ের জন্যই ভালো হয়েছে। এবার চাপমুক্ত থেকে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। দলমত নির্বিশেষে সকলের সমর্থনও পাবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন