আইভীর পক্ষে পেশাজীবীদের একাট্টা করেছেন এড. দীপু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:৫৯ এএম
সোমবার সন্ধ্যায় নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে এড.আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে পেশাজীবী সম্বন্বয় পরিষদের আয়োজিত মতবিনিময় সভায় আইভীর পক্ষে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
লাগাতার নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু। নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা মনোনয়ন পাওয়ার আগে ও পরে তার ম্যাজিক অব্যাহত রয়েছে। নাসিক নির্বাচন বর্তমানে জমজমাট।
জেলা, মহানগর আওয়ামী লীগের সাথে প্রচারণ-প্রচারণায় তো আছেনই সেই সাথে আইভীর সাথেও প্রচার প্রচারণায় সামনের সারিতে আছেন দীপু। এরই মধ্যে পেশাজীবীদেরকে আইভীর পক্ষে নির্বাচনে একাট্টা করেছেন এড. আনিসুর রহমান দিপু।
সোমবার সন্ধ্যায় নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে এড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে পেশাজীবী সম্বন্বয় পরিষদের আয়োজিত মতবিনিময় সভায় এটির আরো একবার প্রমাণ মেলে। পেশাজীবী সমন্বয় পরিষদের ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক।
এই মতবিনিময় সভায় উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম ন্যাপের সাধারণ সম্পদক এড. আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, সুমিত রায় নন্দী, ডা. অলক রায়. ডা.মমতাজ উদ্দিন ভূঁইয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তারা ঐক্যবদ্ধভাবে আইভীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এই নির্বাচনে আমাদের দলের মধ্যে কোনো দ্বিধা বা দ্বন্দ নেই। আপনারা দেখতে পারছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারীসহ সকল নেতৃবৃন্দরা একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের মধ্যে কোনো দ্বিধা বা দ্বন্দ নাই।
সোমবার সন্ধ্যায় নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে পেশাজীবী সম্বন্বয় পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার বিরুদ্ধে মেয়র আইভীর প্রচারণার জন্য টাকা চাওয়ার বিষয়টি আওয়ামীলীগের জন্য বিব্রতকর কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নানক বলেন, আসলে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিষয়টা কি ছিলো? বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে আরো বিশ্লেষন করার প্রয়োজন আছে। আমরা এ ব্যাপারটা খতিয়ে খতিয়ে দেখছি। আমরা যতোটুকু শুনেছি, যে তিনি নির্বাচনের জন্য কোনো টাকা চান নাই বা আমাদের প্রার্থী আইভীর জন্য কোনো অর্থ চাননি। তিনি টাকা চেয়েছেন। তার দীর্ঘ দিনের মক্কেল হলো ঐ ব্যক্তিটি। সেই মক্কেলের কাছে তিনি অর্থ চাইতেই পারে। এর বাইরে আমরা কোনো কিছু পাচ্ছিনা। আমরা যদি এর বাইরে কোনো কিছু পাই তবে এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। কারণ ডা. সেলিনা হায়াৎ আইভী এই শহরে কোনো নির্বাচনে কোনো ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচন করেন নাই। এবারো করবেন না।
বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লাহ হিরু, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক এমএ রাসেল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম প্রমুখ।


