Logo
Logo
×

রাজনীতি

বিএনপির সিদ্ধান্তকে ‘কেয়ার’ করেন না তৈমুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৭:১৯ এএম

বিএনপির সিদ্ধান্তকে ‘কেয়ার’ করেন না তৈমুর

গতকাল নাসিক ৪নং ওয়ার্ডে প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

Swapno

বিএনপির সিদ্ধান্তকে ‘কেয়ার’ করেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

 

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি নির্বাচনে অংশ নেওয়ায় তৈমুর আলমকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়েছে দল। এর আগে জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়।

 

এই প্রসঙ্গে মতামত জানতে চাইলে তৈমুর আলম সাংবাদিকদের বলেন, ‘আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি। আমি মনে করি আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করে দিয়েছে। বিএনপির লোকেরা নৌকায় ভোট দিবে না বরং নৌকার লোকদের এখন সুযোগ হয়েছে আমাকে ভোট দেয়ার। কারণ আমার দল আমাকে নিরপেক্ষ বানিয়ে দিয়েছে, জনগণের বানিয়ে দিয়েছে।

 

সেজন্য তাদের শুকরিয়া কামনা করি।’ দলের এমন সিদ্ধান্ত নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এটা ওনাদের জিজ্ঞাস করেন। আমি তো কেন্দ্রীয় নেতা না, আমি মাঠে-ময়দানের নেতা। ওগুলি আমি কেয়ার-মেয়ার করি না। জনগণ নিয়া আছি, তাদের নিয়া থাকবো। ওগুলি আমার কোনো সমস্যা নাই।’ তৈমুর আলম মন্তব্য করেন, নির্বাচনে বিএনপির কর্মকান্ড সবসময় সরকারি দলের প্রার্থীর পক্ষে চলে যায়। এমনটা কেন হয়, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারবো না। এইটা কেন্দ্রীয় নেতারাই বলতে পারেন।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন