Logo
Logo
×

রাজনীতি

নৌকার পক্ষে কাজ না করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৩:৪৫ পিএম

নৌকার পক্ষে কাজ না করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ না করায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মহানগর ছাত্রলীগের কমিটি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাথে যোগাযোগ করলে তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন।

 

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ শুধু মেয়াদোত্তীর্ণের বিষয়টি উল্লেখ করলেও নারায়গঞ্জে সিটি নির্বাচনে মহানগর ছাত্রলীগ নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় কমিটি বিলুপ্তির বিষয়টি ইঙ্গিত দেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

 

শুরু থেকেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ ছিল। বিষয়টি নির্বাচন পরিচালনা কমিটির দৃষ্টিগোচর হলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে বিষয়টি অবহিত করেন।

 

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন