Logo
Logo
×

রাজনীতি

নৌকার পক্ষে ভোট প্রার্থনায় সাবেক এমপি বাবলী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৭:১৯ পিএম

নৌকার পক্ষে ভোট প্রার্থনায় সাবেক এমপি বাবলী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নগরীতে ব্যাপক গণসংযোগ করেন।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নগরীতে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

 

 সোমবার (১০ জানুয়ারী) বিকেলে নগরীর নিতাইগঞ্জের ডালপট্রি এলাকায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি এড. হোসনে আরা বেগম বাবলীর নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাবলী বলেন, আইভীকে নৌকা প্রতীক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমরা নৌকার প্রার্থীকে নির্বাচিত করার জন্য তার পক্ষে প্রতিটি মানুষের কাছে গিয়ে ভোট চাইবো। 

 

একই সাথে নৌকাকে জয়ী করে আমরা ঘরে ফিরবো। কেননা নৌকা হলো স্বাধীনতার প্রতীক। নৌকাই আমাদের ভরসা। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থী আইভীকে জয়ী করে নেত্রীকে বিজয়ের নৌকা উপহার দিবো। 

 

এছাড়াও এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্যকরি সদস্য আব্দুল আউয়াল শামীম বলেন, নারায়ণগঞ্জের সদ্য সাবেক মেয়র আইভি এই শহরের চিত্রকে পাল্টিয়ে দিয়েছেন। তিনি এখানকার উন্নয়ন করায় নগরীর মানুষ বার বার তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। আমার বিশ্বাস এবারও আপনারা আইভিকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। 

 

কেননা তাকে প্রধানমন্ত্রী পছন্দ করে নৌকা প্রতীক দিয়েছেন। তাকে জয়ী করেই আমরা সকলে ঘরে ফিরবো। এ সময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিএম আরমান,  নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান, নাসিক ১৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাদল জোমাদ্দার ও মাহবুব হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন