Logo
Logo
×

রাজনীতি

জীবনে অনেক ঘুঘু দেখেছি নানকের উদ্দেশ্যে তৈমুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৭:৪৪ পিএম

জীবনে অনেক ঘুঘু দেখেছি  নানকের উদ্দেশ্যে তৈমুর
Swapno

 আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, জীবনে আমি এমন অনেক ঘুঘু দেখেছি। আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। 

 

কিন্তু কোনো ঘুঘুর ফাঁদে পা দিইনি। সোমবার (১০ জানুয়ারি) সকালে ২৭ নম্বর ওয়ার্ডের মদনপুর এলাকায় গণসংযোগকালে তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের এ কথা বলেন। 

 

তিনি বলেন, ওসমান পরিবার আইভীর পক্ষে না, এটা তো আমরা বলি নাই। প্রার্থী নিজেই বলেছেন। এটা ওসমান পরিবার, আইভী ও সরকারের ব্যাপার, প্রধানমন্ত্রীর ব্যাপার। এখানে আমার বক্তব্যের কিছু নেই। 

 

তৈমুর আলম বলেন, ‘আমার সমর্থক ও সরকারি দল করে যারা নৌকার পক্ষে নামে নাই তাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে। বলে আসছে নৌকার পক্ষে নির্বাচন করতে হবে, কাজ করতে হবে। তাদের ওপর নানা চাপ সৃষ্টি করা হচ্ছে। 

 

এভাবে সরকারি হস্তক্ষেপ করা ঠিক হচ্ছে না। আমি চাই, জনগণের রায়ের প্রতিফলন ঘটুক। জনগণের রায়ের প্রতিফলন না ঘটলে সবচেয়ে বেশি বিতর্কিত হবেন প্রধানমন্ত্রী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন