Logo
Logo
×

রাজনীতি

আইভী বিপুল ভোটে বিজয়ী হওয়াই নির্বাচন পরিচালনা কমিটির দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৮:২০ পিএম

আইভী বিপুল ভোটে বিজয়ী হওয়াই নির্বাচন পরিচালনা কমিটির দোয়া
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শোকরানা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। 

 

সোমবার ( ১৭ জানুয়ারি ) বাদ আছর শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই, সাবেক নারী সাংসদ এড.হোসনে আরা বেগম, জেলা আওয়মীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, আদি নাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, সদস্য মো. শহীদুল্লাহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আতিকুর রহমান সোহেল, সদস্য ও নবনির্বাচিত ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, আবেদ হোসেন, সাখাওয়াত হোসেন সুমন সহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন