Logo
Logo
×

রাজনীতি

এটিএম কামালকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেন্টু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ এএম

এটিএম কামালকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেন্টু
Swapno

# রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কার করা হয়

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামালকে বহিষ্কার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

 

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এদিকে  আরেক চিঠিতে নারায়ণগঞ্চ মহানগর বিএনপির কমিটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে আবদুস সবুর খান সেন্টুকে দায়িত্ব দেয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন