Logo
Logo
×

রাজনীতি

এসটি আলমগীরের নেতৃত্বে নাসিম ওসমানের কবরে শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৮:৪১ পিএম

এসটি আলমগীরের নেতৃত্বে নাসিম ওসমানের কবরে শ্রদ্ধা
Swapno

নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জেলার ৫ আসনের সাবেক প্রয়াত এমপি নাসিম ওসমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে এসময় ওসমান পরিবারের সকল নিহত ব্যক্তিদের জন্য জান্নাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান ও ৫ আসনের এমপি সেলিম ওসমানের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়। পাশা পাশি জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আজমেরী ওসমান ও প্রয়াত এমপি নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান সহ সকলের সুস্থ্যতার জন্য মুনাজাত পরিচালনা করে দোয়া করা হয়।

 

সোমবার বিকেলে জেলা ট্রাক, ট্যাকলড়ী ওকভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং আলীরটেক গ্রামের বড় মাদবর এসটি আলমগীর সরকারের নেতৃত্বে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে এসময় সুরা ফাতিহা ও এখলাছ , দূরুদ শরীফ পাঠ শেষে তার রুহের আত্¥ার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

সময় সদর উপজেলার আলীরটেক গ্রামের বড় মাদবর  ও জেলা ট্রাক, ট্যাংকলড়ী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এসটি আলমগীর বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান  ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তিনি সব সময় শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করেছেন। তার আদর্শে আজমেরী ওসমানও শ্রমিকদের পাশে আছেন। ইতিমধ্যে তিনিও বাবার আদর্শে কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন। আমরা তার সুস্থ্যতার জন্য দোয়া করি। একই সাথে প্রয়াত এমপি নাসিম ওসমানের জন্য মাগফেরাত কামনা করি।

 

তিনি বলেন, আমি ওসমান পরিবারের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু করছি। নাসিম ওসমান ছিলেন আমার রাজনৈতিক গুরু। বর্তমানে শামীম ওসমান। এই ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের দীর্ঘ জীবী করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. খোরশেদ আলম, সহ সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্ম সহ সম্পাদক ফিরোজ আলম বকুল ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ,দপ্তর সম্পাদক এনায়েত হোসেন,প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যকরী সদস্য সবুজ হোসেন পিন্নু,ইমাম হোসেন তুহিন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন