Logo
Logo
×

রাজনীতি

জাকির খানের উদ্যোগে মিলাদ ও দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:২৩ এএম

জাকির খানের উদ্যোগে  মিলাদ ও দোয়া

কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাকির খানের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ জানুয়ারী) বাদ আছর দেওভোগ জান্নাত কনভেনশন হলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লিংকন খান ও সনেট আহমেদ এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আশুকামনা করা হয়। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক ছাত্র নেতা জাকির খানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়াটি পরিচালনা করেন দেওভোগ সাকিম আলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন।

 

দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি মনির হোসন খান, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু, জেলা জাসাসের সহ সভাপতি জাকির হোসেন, মহানগর বিএনপির সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এইচএম হোসেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব, শাহীন আহমেদ, মহানগর মৎস্যজীবী দলের নেতা লিমন ভূইয়া, জেলা যুবদল নেতা এলকে রনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: কাইয়ূম, মো: কামাল, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল বেপারী, যুবদল নেতা রয়েল ইসলাম, সানি খন্দকার, সাব্বির সরদার, জাহিদ, নয়ন, টুটুল, হৃদয়, রকি, শাকিল, জুম্মন, কামাল, সুমন, এনায়েত নগর ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন সরদার প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন