গোটা বাঙালি জাতি এই সরকারের বেড়াজালে বন্দী : সেন্টু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:২৫ এএম
একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল সৃষ্টি করে গণতন্ত্র হত্যার প্রতিবাদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেছেন, বর্তমান সরকার তাদের পুর্বের রাজনীতি ফলো করে দেশ পরিচালনা করছে যেটা করেছিলো ১৯৭৫ সালের আওয়ামীলীগ। এখন এদেশে মানুষের গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, মৌলিক অধিকার নাই, বিচার ব্যবস্থার স্বাধীনতা নাই, সংবাদ পত্রের স্বাধীনতা নাই।
গোটা বাঙ্গালী জাতি এই সরকারের বেড়া জালে বন্দি হয়ে আছে। এই সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের নেত্রী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করা হয়েছ। শুধু তাই নয় তিনি গুরুত্বর অসুস্থ্য হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার বাধা সৃষ্টি করছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল ৪ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল সৃষ্টি করে গণতন্ত্র হত্যার প্রতিবাদে” আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সহসভাপতি এড. জাকির হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এড. রিয়াজুল ইসলাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী ইসমাইল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, সহ-আইন বিষযক সম্পাদক এ্যাড. সুমন মিয়া, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর। তিনি আরও বলেন, আওয়ামীলীগ দাবি করেন তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি অথচ স্বাধীন দেশের জাতিকে পরাধীনতার ধুম্রজালে বন্দি করে রেখেছেন। অথচ ১৯৭১ সালে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ এদেশের আপামোর জনতা যুদ্ধে জাপিয়ে পরে দেশকে স্বাধীন করেছিলেন্।
তখন কোথায় ছিলো আপনাদের আওয়ামীলীগের নেতারা। এই মিথ্যা ভোট চোর সরকারের অধিন থেকে গোটা জাতিকে রক্ষা করতে হলে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র উদ্ধার আন্দোলনে নামতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, যোগাযোগ বিষযক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-প্রশিক্ষন বিষযক সম্পাদক সাইফুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।


