Logo
Logo
×

রাজনীতি

দশ কমিটিতে জেলা বিএনপি’র নবজাগরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ পিএম

দশ কমিটিতে জেলা বিএনপি’র নবজাগরণ
Swapno

# দীর্ঘদিন প্রতিক্ষার পর দলীয় পরিচয় পেয়ে খুশি কর্মীরা
# ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই এতো দেরী


নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সমন্বয়ে দীর্ঘ প্রতিক্ষার পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি গত ২১ জানুয়ারি ঘোষণা করা হয়েছে। নবীন ও প্রবীণ বিএনপির নেতাকর্মীদের সমন্বয় করেই প্রত্যকটি কমিটি দেওয়া হয়েছে। এই কমিটির ঘোষণার মধ্যে দিয়ে দলীয় পরিচয় পেয়েছেন বিএনপির দীর্ঘদিন ধরে রাজপথে থাকা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও মহিলা দলের সাবেক ও বর্তমান নেতারা। আর নতুন এই কমিটি পদ- পদবী পেয়ে উৎসাহিত থানা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।

 

আগামীতে বিএনপির চেয়ারপারসনের মুক্তি ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনে রাজপথে আরও সক্রিয় ভূমিকা রাখবে জেলা বিএনপি। এক যুগ ধরে অপেক্ষায় থানা ও পৌর দশ নতুন কমিটিতে পদ- পদবী পেয়ে নেতাকর্মীদের মাঝে নবজাগরণ সৃষ্টি হয়েছে।


জানা পগছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন থানা ও পৌর বিএনপির নতুন কমিটি হয় না দীর্ঘ প্রায় এক যুগ ধরেই। বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছিলো থানা ও পৌরসভায় পুরনো কমিটি দিয়ে। আর থানা ও পৌর কমিটির বেশীরভাগ নেতারাই বর্তমানে নিষ্ক্রিয়। কেউ কেউ রাজনীতি থেকে বিদায়ও নিয়েছেন। আবার কেউ কেউ অন্য দলে যোগও দিয়েছেন। আবার কেউ কেউ রয়েছেন জেলা বিএনপির মূল কমিটিতেও। তবে দীর্ঘ এক যুগ ধরে যারা বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তাদের ছিলো না কোনো দলীয়  পরিচয়। এই কমিটির গঠনের মধ্যদিয়ে তারা নতুন করে দলের পরিচয় পেয়েছেন। নতুন কমিটিতে পদ-পদবী পেয়ে উৎসাহিত দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা।


এবিষয়ে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেন, নবগঠিত ফতুল্লা থানা বিএনপির কমিটিতে নতুন নেতৃত্ব আসছে। তিন বছর পর কমিটি, কমিটিতে নবজাগরণ সৃষ্টি হয়েছে। পুরান ও নতুদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তবে যারা পুরান তারা আমাদের অভিভাবক। এই দলের প্রতি তাদের ত্যাগ তীতিক্ষাও কম ছিলো না, তা ভবিষতেও থাকবে। আমরা নেতৃত্বে আসছি কিন্তু পুরনোদের দিকনির্দেশনা নিয়েই নতুন-পুরান সমন্বয়ে ফতুল্লা থানা কমিটিকে একটি সুসংগঠিত ও শক্তিশালী  করতে চাই।


সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দীন ও সদস্য সচিব মামুন মাহমুদকে অভিনন্দন জানাই সোনারগাঁও থানা বিএনপিকে শক্তিশালী কমিটি উপহার দেওয়ার জন্য। সাথে সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বেধে দেওয়া ৪৫ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি স্বচ্ছ ও কোন প্রকার প্রভাব মুক্ত থেকে সম্মেলনের মাধ্যমে গঠন হবে। কমিটিতে বিএনপির রাজনীতিতে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছে সেইসব ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবশ্যই মূল্যায়ন করা হবে।


আড়াইহাজার থানা বিএনপির সদস্য সচিব মো. জুয়েল আহমেদ বলেন, দীর্ঘ ১৪বছর পর আড়াইহাজার থানা বিএনপির কমিটি হয়েছে। এতো থানা কমিটিকে কুক্ষিগত করে রেখেছিলেন প্রয়াত থানা বিএনপির সাবেক সভাপতি বদরুজ্জামান খসরু। মূলত তার একক নিয়ন্ত্রণে ছিলো আড়াইহাজার থানা বিএনপি। তার জন্যই এতো বছর  কমিটি হয় নাই। খসরু সাবের মৃত্যুর পর তা ছেলে মাহমুদুর রহমান সুমন স্বঘোষিত হয়ে নিজেকে থানার ভারপ্রাপ্ত সভাপতি বলে হাজির করেছেন। তিনি আর বলেন. আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৪বছর আমরা আড়াইহাজার থানা , পৌর ও গোপালদী পৌর বিএনপির নেতাকর্মীরা দলীয় পদ-পদবী পেয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার বিএনপির অভিভাবক নজরুল ইসলাম আজাদ এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নাসির ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের প্রতি।


রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক এড. মাহফুজুর রহমান হুমায়ূন বলেন, প্রায় এক যুগ পর আমরা রূপগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। কমিটি পেয়ে রূপগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত এবং সকলের মাঝে জাগরণ সৃষ্টি হয়েছে। অতীতের মতো আগামীতেও রূপগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা শক্তিশালী হয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে জোড়ালো ভূমিকা রাখবে। তিনি আর বলেন, আমরা ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ার মাধ্যমে ইউনিয়ন কমিটি নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গঠন করা হবে। এরপরে সম্মলনের মধ্যদিয়ে থানা কমিটি গঠন করা হবে।


আড়াইহাজার পৌর বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ ডালিম বলেন, আড়াইহাজার পৌরসভা গঠনের পর এই প্রথম বারের মতো বিএনপির কমিটি দেওয়া হয়েছে। এর আগে আমরা ইউনিয়ন বিএনপির আওতাধীন ছিলাম। নতুন কমিটি পেয়ে পৌর বিএনপি নেতারা সবাই আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাবের প্রতি। ওয়ার্ড কমিটি গঠন করে পৌর কমিটিতে একটি সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন