Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের ভার্চুয়ার সভায় মহানগর বিএনপি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১০:০৩ পিএম

তারেক রহমানের ভার্চুয়ার সভায় মহানগর বিএনপি
Swapno

 “গণতন্ত্র হত্যা-বাকশাল কালো দিবস” এই শ্লোগানের ব্যানারে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ভাচুর্য়াল আলোচনা সভায় অংশ গ্রহন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৪ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কাযার্লয়ে বসে ভাচুর্য়াল আলোচনা সভায় অংশ গ্রহন করেন নেতা কর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে এ ভাচুর্য়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এ ভাচুর্য়াল আলোচনা সভায় অংশ গ্রহন করেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, হাজী নুরুউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. টিপু, যুগ্ম- সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী ইসমাইল,

দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, যুব বিষয় সম্পাদক মনোয়ার হোসেন শোখন, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু,

মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম-আহবায়ক মোয়াজেম হোসেন মন্টি, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, মহানগর মহিলা দলের সভানেত্রী আয়শা আক্তার দিনা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন