সম্প্রতি ঢাকার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ তৃণমুল পার্টির আত্মপ্রকাশ ঘটে। পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার সংগঠনটির গঠনতন্ত্র অনুয়ায়ী সংগঠনটি পরিচালনা করছেন
সম্প্রতি ঢাকার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ তৃণমুল পার্টির আত্মপ্রকাশ ঘটে। পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার সংগঠনটির গঠনতন্ত্র অনুয়ায়ী সংগঠনটি পরিচালনা করছেন । ৩০ জানুয়ারী রবিবার দুপুরে ঢাকা মতিঝিলস্থ বাংলাদেশ তৃনমূল পার্টির অস্থায়ী কার্যালয়ে মত বিনিময় সভার আয়োজন করেন।
সভায় সংগঠনের মহাসচিব হাসান খালেদ তালুদারের সভাপতিত্বে দলের চেয়ারপার্সন জুলিয়া আক্তার বলেন তৃনমূলের নাগরিকদের নিয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে এই পার্টির আত্মপ্রকাশ। মত বিনিময় সভায় সিনিয়র নেতৃবৃন্দরা বলেন সারাদেশে তৃনমূলদের জীবন যাত্রার মান উন্নয়নের অগ্রনী ভূমিকা রাখা হবে।
এছাড়া মহান মুক্তিযুদ্ধে তৃনমূল জনগোষ্ঠীর ত্যাগ সব থেকে বেশি,তারাই ছিটকে পড়ে গেল শাসন ব্যবস্থা পরিচালনা থেকে। তারা আজ বঞ্চিত,ভাগ্য পরিবর্তন তাদের হয়নি। এমনকি ভাগ্য পরিবর্তনের জায়গাতেও নিজ অবস্থান পায়নি।
পার্টির চেয়ারপার্সন এ সময় দেশকে এগিয়ে নিয়ে যেতে জনগনের পক্ষে থেকে বাংলাদেশ তৃনমূল পার্টি একযোগে কাজ করে যাবে,অবহেলীত তৃনমূল জনগোষ্ঠীর পক্ষে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ গুলোকে নির্যাতিত নিপীরণের হাত থেকে রক্ষা করাই হবে এই পার্টির মুল লক্ষ্য উদ্দেশ্য।


