Logo
Logo
×

রাজনীতি

শীঘ্রই আসছে মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৩ এএম

শীঘ্রই আসছে মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
Swapno

# সাবেক ও বর্তমান যুবদল এবং ছাত্রদল নেতাদের কমিটিতে স্থান পাবে : মন্তু
# কমিটি আগামী ১০দিনের মধ্যে কেন্দ্র জমা দেওয়া হবে: সজল


শীঘ্রই আসছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে সৎ, দক্ষ, ত্যাগী নেতাদের নিয়ে হবে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি। যুবদলের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি সুপার ফাইভ এবার হতে চলেছে ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি।

 

রাজপথে আন্দোলন করতে গিয়ে যারা জেল-জুলুম, হামলা- মামলা শিকার হয়েছেন এসব ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে কমিটি। ইতিমধ্যে মহানগর যুবদলের সুপার ফাইভের সকলের সর্বসম্মতিক্রমে মহানগর যুবদলের পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি প্রস্তত করে ফেলেছেন।

 

আগামী ১০দিনের মধ্যেই চূড়ান্ত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির তালিকা কেন্দ্রে জমা দেওয়া হবে বলে মহানগর যুবদল সুত্রে জানা গেছে। সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর যুবদলে এবার ‘চমক’ থাকবে বলে জানিয়েছেন আহবায়ক কমিটির নেতারা। নতুন ও পুরাতনের সমন্বয়ে কমিটি হবে।

 

অপেক্ষায় থাকা সাবেক ও বর্তমান ছাত্রনেতা ও দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা যুবদলের পদায়ন হবে। তাদের ভাষ্য অনুযায়ী, যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রাম করেছেন। যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যারা হামলা-মামলার শিকার হয়েছেন তারাই মূল্যায়িত হবেন।

 

রাজনীতিতে তারা যতই তরুণ হোক না কেন। আর কমিটিতে কোনো স্বজন প্রীতি হবে না। যোগ্যতা অনুসারেই যোগ্য ও ত্যাগীরা পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে মূল্যয়ন হবে। এদিকে মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন হলে যুবদল আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

 

আর এই কমিটিতে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের মূল্যায়ন করার দাবি উঠেছে। এছাড়াও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীর সমন্বয়ে কমিটি করার জন্য নেতবৃন্দের প্রতি আহবান জানান। আর যুবদলের তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের দাবী, যুবদলের রাজনীতিকে ধরে রাখতে হলে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। নইলে এ ভুলের মাসুল বেশ চড়া মূল্য দিতে হবে।


এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু যুগের চিন্তাকে বলেন, আমার শীগ্রই মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দিবো। সাবেক ও বর্তমান যুবদল এবং ছাত্রদল নেতাদের যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে স্থান পাবে। আর কমিটিতে গঠনে কোনো স্বজন প্রীতি হবে না। যোগ্যতা অনুসারেই যোগ্য ও ত্যাগীরা মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে মূল্যায়িত হবে।


নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল যুগের চিন্তাকে বলেন, মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্র জমা দেওয়া হবে। আশা করি এই মাসের মধ্যেই পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির ঘোষণা আসবে। ইতিমধ্যে আমরা সুপার ফাইভ সম্মিলিত হয়ে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রস্তুত করেছি। যুবদল কেন্দ্রীয় কমিটি চাইলে তা বাড়তে এবং কমতেও পারে।

 

তিনি আরও বলেন, যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বর্তমান ও সাবেক যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যোগ্যতা অনুসারে মূল্যায়ন কার হবে। বিগত দিনে যারা দলের জন্য আন্দোলন- সংগ্রাম করতে গিয়ে মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন সেইসব ত্যাগী নেতারা স্থান পাবে। আর গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেইসব নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রচারনায় অংশ নিয়েছে তাদের বিষয়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবেন।



জানা গেছে, গত বছরের (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরক্রমে মমতাজউদ্দীন মন্তুকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পাঁচ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেন।কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি ও শাহেদ আহমেদ। কমিটির গঠনের পর থেকে সুপার ফাইভের আংশিক কমিটি যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি পালন করতে থাকেন।

 

উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৯ অক্টোবর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে সভাপতি করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় যুবদল। কমিটির বাকী সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান ও সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু। আংশিক কমিটি ঘোষণার ৫ মাস পর খোরশেদকেই সভাপতি রেখে ২০১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এরপর গত বছরের ১৭ফেব্রুয়ারি বাতিল করে দেয়া হয় মহানগর যুবদলের কমিটি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন