Logo
Logo
×

রাজনীতি

নেতার বক্তব্যে আশ্বস্ত হতে পারছেনা অনুসারীরা

Icon

নীরব প্রকাশ

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬ এএম

নেতার বক্তব্যে আশ্বস্ত হতে  পারছেনা অনুসারীরা
Swapno

#  সবই যদি তার ক্রেডিট হয় তবে কমিটি ভাঙার প্রয়োজন পড়ল কেন?

 

রায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে ওসমান পরিবারের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একটি বিশাল প্রভাব আছে একথা আর বলার অপেক্ষার রাখে না। আওয়ামী লীগের কোন কমিটিতে তার পদ থাকুক আর না থাকুক তাতে তার ক্ষমতা বা প্রভাবের কোন হেরফের হয় না।

 

শুধু আওয়ামী লীগেরই নয়, নারায়ণগঞ্জে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সংমিশ্রণে একটি বিশাল কর্মী বাহিনী গড়ে তুলেছেন ওসমান পরিবার। এর মধ্যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় এবং জাতীয় পার্টি তাদের অন্যতম সহযোগী হিসেবে আছে সংসদীয় বিরোধী দলে। অন্যদিকে নারায়ণঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকার দুইটি সংসদীয় আসনেই আছেন এই ওসমান পরিবারের দুই সহোদর (নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান)।

 

ফলে পেশি শক্তির সাথে সাথে প্রশাসনিক শক্তির সমন্বয়ে একটি বিশাল দাপুটে কর্মী বাহিনী গড়ে তুলতে সমর্থ হন তারা। তবে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির মাঝে আওয়ামী লীগের অস্তিত্ব ক্রমেই হারিয়ে যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দসহ ত্যাগী নেতাকর্মীরা আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার দাবিতে প্রথমে ওসমান পরিবারের প্রতি আহবান জানান। তাতে কাজ না হওয়ায় এবং জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সুবিধাবাদী নেতাদের দাপট ও উৎপাত আরও বেড়ে যাওয়ায় পরে সেসব নেতৃবৃন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগকে হস্তক্ষেপের দাবি জানান।

 

আর এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ওসমান পরিবারের ভূমিকায় অতিষ্ঠ হয়ে উঠেন ওসমানের পরিবারের একনিষ্ঠ ভক্ত কিন্তু সুবিধাভোগী নন এবং দলকে ভালবাসেন এমন নেতৃবৃন্দ। তাই ওসমান পরিবারের বিভিন্ন সময়ের তৈরি নাটককে বিশ্বাস করলেও এবারের কোন নাটকে আশ্বস্ত হতে পারছেন না ওসমান ভক্ত কিন্তু আওয়ামী লীগের অসম্মানে ব্যথিত হন এমন নেতাকর্মীরা। আর ঠিক একারণেই ওসমান বলয়ের পরিধি ক্রমেই ছোট হয়ে আসছে বলে মনে করেন আওয়ামী লীগের সচেতন মহল।


 
আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র জানান, বঙ্গবন্ধু ও তার আদর্শকে ভালবাসেন এবং শেখ হাসিনার সম্মান রক্ষায় নির্দ্বিধায় যেকোন ত্যাগ স্বীকার করতে পারেন আওয়ামী লীগের এমন একটা অংশের সিংহভাগই ছিল ওসমান পরিবারের ভক্ত। তারা তাদের গুরু খ্যাত একেএম শামীম ওসমানকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সর্বোচ্চ আসনে বসাতেও দ্বিধা বোধ করতো না। কিন্তু একই বলয়ের বেশ কিছু নেতাকর্মী সুবিধাবাদী হয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উপর যে অত্যাচার ও নির্যাতন চালানো শুরু করেন তাতে অনেকটা অতিষ্ঠ হয়েই তাদের গুরুর কাছে অভিযোগ দিতে শুরু করেন। তাতে কাজ হলে তারা ধীরে ধীরে মিডিয়ার কাছে তাদের নির্যাতনের বর্ণনা দিতে শুরু করেন। কিন্তু তাতে তো কাজ হয়-ই নি।

 

উল্টো তাদের ব্যক্তিগত আক্রোশেল শিকার হতে হয় তাদের। আর তাইতো গুরুর প্রতি এই ভক্তদের বিশ্বাস এখন আর নাই। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রচারণার কাজে নারায়ণগঞ্জে আসলে তাদের কাছেও তৃনমূলসহ ত্যাগী অনেক নেতা কর্মী ওসমান পরিবারের আওয়ামী বিরোধী মনোভাবের চিত্র তুলে ধরেন। এ সময় ওসমান বলয়ের নেতাদের অনেকেই প্রত্যক্ষভাবে এসব অনিয়মের প্রতিবাদ করেন। তবে দুইদিন আগে আবারও তিনি (শামীম ওসমান) কর্মী সভার আয়োজনের নামে তার বাহিনীকে সংগঠিত করার চেষ্টা করেন। তবে তার এই আহবান যে, ফাঁকা কলসের আওয়াজ এটা বুঝতে আর আওয়ামী লীগ প্রেমিদের অসুবিধা হচ্ছে না।

 

তাদের ধারণা, ওসমান পরিবারের নিজস্ব সুবিধাবাদীদের কাছ থেকে পিছনে ফিরে আসার কোন লক্ষণ নেই, বরং তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলে তার সমর্থন বাড়াতে এধরণের বিভিন্ন নাটকের আয়োজন করছেন। তাই খেলা হবে খেলা হবে বলে যতই চিৎকার করুন না কেন, তারা যে দলের চেয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় এবং দলের বিরুদ্ধে যেতে একটুও ভাবেন না, তার প্রমান এখন তারা পেয়ে গেছেন। তাই সামনে দেখা যাবে নারায়ণগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ভালবেসে ওসমান পরিবারকে সমর্থন করে নাকি ওসমান পরিবারকে ভালবেসে আওয়ামী লীগকে সমর্থন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন