Logo
Logo
×

রাজনীতি

না’গঞ্জে মির্জা ফখরুল বিরুদ্ধে মামলা, জেলা বিএনপির নিন্দা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৫ এএম

না’গঞ্জে মির্জা ফখরুল বিরুদ্ধে মামলা, জেলা বিএনপির নিন্দা
Swapno

নারায়ণগঞ্জের একটি আদালতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।  

 

বৃহস্পতিবার এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ জেলা বিএনপির পক্ষে থেকে এসকল মিথ্যা ও ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে এসকল মিথ্যা মামলার প্রত্যাহারেরও দাবি জানান তারা।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

 

তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকুরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, মো. নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

 

আদালত মামলাটি গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২২ ডিসেম্বর জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে মামলার গ্রহণের আবেদন করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন