Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় বিএনপিতে নব উদ্দীপনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৪ এএম

ফতুল্লায় বিএনপিতে নব উদ্দীপনা
Swapno

# নবীন প্রবীণ সবাইকে রেখে দলকে শক্তিশালী করতে চাই : টিটু

ফতুল্লা থানা বিএনপির নেতৃত্বে এসেছেন জাহিদ হাসান রোজেল এবং শহীদুল ইসলাম টিটু। এদের মাঝে  রোজেলকে আহবায়ক এবং টিটুকে সদস্যসচিব করে করা হয়েছে এই কমিটি। জানা গেছে রোজেলকে আহবায়ক করা হয়েছে একজন শিল্পপতির কারনে। কারণ ওই শিল্পপতির আশির্বাদ থাকার কারনেই জাহিদ হাসান রোজেলকে থানা বিএনপির আহবায়ক করা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে। তবে জাহিদ হাসান রোজেল নিজেও বিএনপির তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা।

 

তার সমকক্ষ বা তার চেয়েও সিনিয়র নেতা এই থানায় আরো অনেকে থাকলেও তিনিই যেহেতু আহবায়ক হয়েছেন তাই দলকে তিনি কোন পথে এগিয়ে নিয়ে যান সেটাই এখন দেখার বিষয়। তিনি দলের সবাইকে নিয়ে একটি শক্তিশালী থানা বিএনপি গঠন করেন নাকি দলের অন্যদের মতোই সংকীর্ণ মানষিকতা নিয়ে মাইনাসের রাজনীতি শুরু করেন সেটাই এখন দেখার বিষয়। তবে এই থানার বিএনপি নেতারা মনে করেন এখনই যদি দলকে ঐক্যবদ্ধ করা না যায় তাহলে আগামী যে আন্দোলন সংগ্রাম আসছে তাতে বেশিদূর এগুতে পারবে না বিএনপি।

 

কারন এরই মাঝে সরকার যে ধরনের বেকায়দায় পরে আছে তাতে আগামী নির্বাচনকে সামনে রেখে একটি বড় ধরনের আন্দোলন যে হবে তাতে কারোই কোনো সন্দেহ নেই। তাই এই মুহুর্তে সকল প্রকারের বিভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধ করা। এদিকে এ বিষয়ে জানতে থানা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটুকে টেলিফোন করা হলে তিনি বলেন, সারা থানায় দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমরা চেষ্টা করবো এই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য।

 

তিনি আরো বলেন দলের মাঝে কোনো বিভেদ রাখবো না। সবাইকে নিয়ে দল গঠন করবো। দলের নবীন প্রবীণ সকলের সমন্বয়েই গঠন করা হবে ফতুল্লা থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। তাই আমরা সকলের সহযোগীতা কামনা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন